মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবংবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যায় ওসির আহবানে কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ ওসির কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় মিলিত হন। সৌজন্য মতবিনিময়কালে থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান রিমু কলারোয়ার সকল ভালো কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সেই সাথে কলারোয়ার মাদক, ইভটিজিংসহ সন্ত্রাসী কর্মকা- ও বিশৃঙ্খলা রোধে থানা পুলিশের কঠোর অবস্থান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শহরের যানজটবিস্তারিত পড়ুন

কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন

কলারোয়া ফুটবল মাঠ সংরক্ষণ ও তদারকির জন্য একটি মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিনের সভাপতিত্বে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশদ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার কলারোয়া হাইস্কুল মার্কেটে অনুষ্ঠিত এ সভায় সার্বিক বিষয়ে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বাফুফে সদস্য সাইফুল ইসলাম বাবু, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ক্রীড়া সংগঠকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার সহস্রাধিক পুরুষ ও নারী হাজী অংশগ্রহণ করেন।হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলীর সভাপতিত্বে এবং সংস্থার সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আলোচকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পাপমুক্তির চেতনা ধারণের আহ্বানসম্মেলনে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরা বাওড়ের আগাড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- হাজরাকাটি গ্রামের অলিয়ার রহমানের ৬ বছর বয়সী মেয়ে ইয়াসমিন এবং মফিজুর রহমানের ১০ বছর বয়সী ছেলে জিসান। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ইয়াসমিন ও জিসান একসঙ্গে পারখাজুরা বাওড়ের আগাড়ে শাপলাবিস্তারিত পড়ুন

তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় রবিন শেখ (৩০) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর মা জানান, তার মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করে। প্রতিদিন ভোরে সে প্রাইভেট পড়তে যায়। আজও ভোর ছয়টায় বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয় সে। মহন্দী বাজারে পৌঁছালে মহন্দী গ্রামের হাজের শেখের ছেলে রবিন শেখ তাকে দোকানেবিস্তারিত পড়ুন

তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মাইনোরিটি রাইটস গ্রুপের সহায়তায় ‘অগ্রগতি সংস্থা’ কর্তৃক বাস্তবায়িত SIRRM প্রকল্পের আওতায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের সদস্যদের জন্য এক মৌলিক মানবাধিকার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে তালা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব জান্নাতুল আফরোজ স্বর্ণা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রান্তিক ও অনগ্রসর সম্প্রদায়ের নারীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে সাতক্ষীরা পৌরসভা। “সবুজে সাজাই সাতক্ষীরা, সবুজ গড়ি বাংলাদেশ”—এই প্রতিপাদ্য ও ‘আজকের গাছ, আগামী প্রজন্মের ছায়া’ স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগ বৃক্ষরোপণ করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল সাড় ৯টায় সাতক্ষীরা প্রাণসায়ের খালের দুপাড়ের গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।বিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃ তাসলিমা খাতুন দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার উন্নত চিকিৎসা, কেমোথেরাপি ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাসলিমা খাতুন ঝাঁপা আলিম মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট এবং তার পিতা মোঃ বজলুর রহমান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে- দীর্ঘদিন ধরে তিনি মারাত্মক ক্যানসার রোগে ভুগছেন।বিস্তারিত পড়ুন

জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’ অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটিবিস্তারিত পড়ুন