বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নে এমপি’র পক্ষ থেকে ফুটবল বিতরণ

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেকের অনুকূলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ফুটবল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ও এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ করা হয়। ০৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দুই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্টের হাতে ফুটবল তুলে দেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ফুটবল বিতরণকালে উপস্থিতবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন উপলক্ষে তালায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে তালা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিকবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় দমদম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক বখতিয়ার খলজির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান আজিজুল ইসলাম, সহকারী শিক্ষক অলক কুমার, অলিউর রহমান, ছাত্রী অভিভাবক আব্দুল আজিজ, সুমন হোসেন, আব্দুর রাজ্জাক এছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জি,এম আব্দুল হামিদ, সহকারী শিক্ষক শামসুর রহমান লালটু, সহকারী শিক্ষক রফিউল্লাহ, মাও. আব্দুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ

রূপালী মৎসে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা অফিসার জিএম সেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

চিকিৎসকসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘১৭ বছর সকল খাতে লুটপাট করা হয়েছে, চিকিৎসা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে সরকার শিগগিরই চিকিৎসকসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে।’ রবিবার (১৬ আগস্ট) সকালে এক আকস্মিক ঝটিকা সফরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরদারবিস্তারিত পড়ুন

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরের মধ্যে সম্ভব নয় : অর্থমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ছয় মাস বা এক বছরের মধ্যে এই সংকটের পূর্ণ সমাধান সম্ভব নয়। তবে দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। রোববার (১৬ আগিস্ট) রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও গ্যাসের সংকট প্রসঙ্গে আমীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ সৃষ্টির প্রত্যাশা করছে বাংলাদেশ। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র এ কে এম শহীদুল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সম্ভাবনার বিষয়ে বাংলাদেশ ও ভারত গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রক্ষা করছে। তবে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে গণমাধ্যমে কথা বলার ফলে এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখপাত্র বলেন, আমরা এবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬। শনিবার (১৫ আগস্ট) বিকেলে ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইমারত শ্রমিক বনাম ব্রহ্মরাজপুর ভ্যান শ্রমিক দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মিতা এন্টারপ্রাইজ, পূর্ব দহাখোলা, সাতক্ষীরার প্রোপ্রাইটর মো. আব্দুস সামাদের পরিচালনায় আয়োজিত খেলায় ইমারত শ্রমিক দল হলুদ জার্সি এবং ভ্যান শ্রমিক দল সবুজ জার্সি পরে মাঠে নামে। খেলা পরিচালনা করেন মো. মোকলেছুর রহমান।বিস্তারিত পড়ুন

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩ লাখের বেশি মানুষ তাদের রাখাইন রাজ্যের পুরোনো বাসিন্দা। রাখাইনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভালো হলে তারা এই রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরিয়ে নেবে।খবর এপি’র। রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্ণ হতে চলেছে। ঠিক এমন সময়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিল। ২০১৭ সালের আগস্ট মাসে রাখাইনে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জেরে রোহিঙ্গাদের ওপর চরম অত্যাচার শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। প্রাণ বাঁচাতেবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই চার নেতাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদবিস্তারিত পড়ুন