আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নিরাপদ ও আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার সিংহলাল বাজারে অবস্থিত মেঘনা ট্রেডার্সের স্বত্বাধিকারী জাকির হোসেনের আয়োজনে একমি নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রভাষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রিজিয়নের ফিসারিজ এক্সিকিউটিভ অফিসার কৃষিবিদ ইমরুল কায়েস। তিনি মৎস্য চাষিদের আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে মাছ চাষ, মাছের রোগবালাই প্রতিরোধ এবং উৎপাদন বাড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কেবিস্তারিত পড়ুন
বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, এই দিনে দেশনেত্রী জন্ম নিয়েছিলেন, যিনি বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। বাংলাদেশকে বারবার নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছেন। বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামে অংশগ্রহণ করেছেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বারী ও সম্পাদক রাজ্জাক

“রাজনীতি যার যার শ্রমিক সব এক কাতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- খুলনা ১৫৭৩) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকালে শহরের পলাশপোলস্থ খান কমিউনিটি সেন্টারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদারের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কাজিরহাট গোয়ালচাতর অরফান কেয়ার (এতিমখানা) ও আর্ন্তজাতিক সেবা সংস্থা ‘আই চ্যারিটি’র যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাসেবক ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন
খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্তের দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

খসড়া প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে তা কার্যকর করার দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের প্রেসক্লাবের সামনে সামাজিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেসরকারি সেবামূলক সংস্থা ‘মৌমাছি’, ‘সুন্দরবন ফাউন্ডেশন’, ‘প্রভা’, ‘প্রান্তিক যুব সংঘ’ এবং ‘শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা’-এর যৌথ আয়োজনে এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ‘সিটিজেন নেটওয়ার্ক’। এতে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সচেতন নাগরিকরাবিস্তারিত পড়ুন
শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক

যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে শার্শা থানাধীন কায়বা ইউনিয়ন বাগুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার বেলা সাড়ে বারটার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার মিডিয়া শাখা। গ্রেপ্তারকৃত ব্যক্তি খায়রুল বাসার শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত ইউফার রহমানের ছেলে। তার নামে একাধিক মাদকেরবিস্তারিত পড়ুন
মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা

আগামী ১৬ আগস্ট বর্তমান সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে সরকারের প্রথম ছয় মাসের কর্মকাণ্ড, মন্ত্রীদের কর্মদক্ষতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের চাপ কমাতে মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। বিএনপি ও মন্ত্রিসভা-সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সীমিত পরিসরে মন্ত্রিসভা সম্প্রসারণ করে আরও কয়েকজন সংসদ সদস্যকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মন্ত্রিসভায় নতুন সদস্যবিস্তারিত পড়ুন
৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন একাধিক নেতা। দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে কেউ ছিলেন কয়েক বছর, আবার কেউ দায়িত্ব পালন করেছেন এক দশকেরও বেশি সময়। ঝানু রাজনীতিক থেকে হাইপ্রোফাইল ব্যক্তিবর্গ এই পদটিতে আসীন ছিলেন। তাদের অনেকেই সফলতার গল্প নিয়ে দায়িত্ব শেষ করেছেন। আবার কারও কারও ভাগ্যে জুটেছে লঞ্ছনা। বিএনপিতে সবচেয়ে দীর্ঘ সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছেনবিস্তারিত পড়ুন
বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা

প্রত্যাশিতভাবেই রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেছেন। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে মির্জা ফখরুলই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটা প্রায় পরিষ্কারই। আর তিনি রাষ্ট্রপতি হলে দল ও সরকারের তিনটি পদ ফাঁকা হয়ে যাচ্ছে। বিএনপি ও সরকারের সূত্র বলছে, রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংসদ সচিবালয়বিস্তারিত পড়ুন
এনডিটিভির প্রতিবেদন
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

আগামী সপ্তাহের শেষ দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরকে সামনে রেখে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা ও নয়াদিল্লির বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, সফরের বিষয়টি এখনো বিবেচনাধীন এবং কোনো তারিখ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবেবিস্তারিত পড়ুন

