আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমরা খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়া শুরু করব, আপনাদের সামনে তার ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।’ সোমবার (৮ আগস্ট) সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৬২.২৫ শতাংশ। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪.০৫ শাতংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯ শতাংশ, কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পাসের হার তুলে ধরেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মন্ত্রী জানান,বিস্তারিত পড়ুন
এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫ শতাংশে, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ ২০০৭ সালের পর এবারই মাধ্যমিক ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট। স্কুলের গণ্ডি পেরোনোর এই পরীক্ষায় এবার এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাঁশদহায় ইয়াবাসহ শফিকুল আটক

সাতক্ষীরা সদর উপজেলার ১ নম্বর বাঁশদহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইচপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ শফিকুল নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে আইচপাড়া গ্রামের শফিকুলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন বলে জানা গেছে। পরে শফিকুলকে আটক করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িতবিস্তারিত পড়ুন
বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ

বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫-এ বন বিভাগ ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সাতক্ষীরা বন সংরক্ষণ অফিসের কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ। রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনের হৈমন্তী মিলনায়তনে জাতীয় বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় সাতক্ষীরার কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়ালবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে কলারোয়ায় সততা স্টোরের সংখ্যা দাঁড়ালো ১১টি। দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে রোববার বেলা ১২ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ সততা স্টোরের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আজিজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা শাখার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ব্র্যাকের আয়োজনে তালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হলেন আশুতোষ কুমার বিশ্বাস, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার, অপারেশন’স জেরিন তাসনিন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপকবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্মারকলিপি প্রদান, আলোচনা সভা

“আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন”Íএই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, স্মারকলিপি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস), শ্যামনগর, সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার সংক্রান্ত স্মারকলিপি প্রদান করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালিবিস্তারিত পড়ুন
দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. বায়োজিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক সবুর গাজী উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ভূমিহীন পরিবারের সভাপতি মো. কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সাংগঠনিক সম্পাদক জিএম রেজাউলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু অধিকার রক্ষা ও যৌন নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

শিশু অধিকার সংরক্ষণ, যৌন নির্যাতন, শোষণ ও নিপীড়ন প্রতিরোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শক্তিশালীকরণের লক্ষ্যে সাতক্ষীরায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৯ আগস্ট) রবিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের হলরুমে ‘শিশু যৌন নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। সাতক্ষীরার পলাশপোল (বৌ-বাজার) এলাকায় পরিচালিত SCIRCAE প্রকল্প, CWCS-এর যৌথ বাস্তবায়নে স্থানীয় ইয়ুথ গ্রুপের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রশিক্ষণেবিস্তারিত পড়ুন

