শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সমবায় অফিসে নতুন দায়িত্বে নিযুক্ত হয়েছেন মোঃ আশরাফ আলী। তিনি পূর্বে জেলা সমবায় অফিসের প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার, ৯ আগস্ট ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে আশাশুনি উপজেলা সমবায় অফিসার হিসেবে যোগদান করেন। সমবায় অধিদপ্তর, ঢাকা থেকে জারি করা ১২৫৪-এ/3 অফিস আদেশ অনুযায়ী, মোঃ আশরাফ আলীকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার পূর্বের দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্ব পালন করতে বলা হয়েছে। এই আদেশের মাধ্যমে তাকে আশাশুনি সমবায় কার্যালয়েরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বৃক্ষমেলায় ‘গ্যাস সেভার’ এবং পরিবেশবান্ধব রান্নার নানা উদ্ভাবন

সাতক্ষীরায় আয়োজিত জেলা বৃক্ষমেলায় দর্শনার্থী ও পরিবেশপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয় উদ্যোক্তা মোস্তাক আহমেদ সিদ্দিকীর প্রতিষ্ঠান ‘সিদ্দিকী’স গ্রীন টেকনোলজি’। অপচনশীল বর্জ্য থেকে সবুজ জ্বালানি ও বিশুদ্ধ পানির সমন্বিত উদ্ভাবন করে পরিবেশ সুরক্ষায় যুগান্তকারী কার্যক্রম চালু করেছেন তিনি। পরিবেশের মারাত্মক হুমকিস্বরূপ ফেলে দেওয়া চিপস ও প্যাকেটের মাল্টিলেয়ার পলিথিন, পৌরবর্জ্য, গৃহস্থালির পচনশীল আবর্জনা এবং পোল্ট্রি লিটারকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে বিকল্প সবুজ জ্বালানি ও রাসায়নিক সারমুক্ত পরিবেশবান্ধব বায়ো-চার। একই সঙ্গে বায়োগ্যাসবিস্তারিত পড়ুন

সন্ত্রাসী হামলায় আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পিকে সামেক হাসপাতালে দেখতে গেলেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ

বহুল আলোচিত মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে এ অভিযোগে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মনজুরুল আলম বাপ্পি সহ ঘোনা ইউনিয়ন ছাত্রদলের উপর সন্ত্রাসী হা-মলার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মনজুরুল আলম বাপ্পিকে দেখতে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নিতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতি সন্তান কালাম সিদ্দিকি অলিন। তার এ অর্জনে রাজগঞ্জসহ মণিরামপুরের ক্রীড়াঙ্গন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। কালাম সিদ্দিকি অলিন রাজগঞ্জের হানুয়ার গ্রামের ব্যাংকার শফিকুল ইসলাম হযরত-এর ছেলে। তিনি মরহুম হাজী আবুল কালাম (আবুল) সর্দারের পৌত্র এবং অধ্যাপক আশরাফুল ইসলামের ভাতিজা। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ ও প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন অলিন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ওবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুরে স্বেচ্ছাশ্রমে দুটি সড়ক সংস্কার করেছেন স্থানীয় যুবকেরা। এতে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার বালিয়াডাঙ্গা-নওয়াবেকী সড়কের রহমতপুর হাটখোলা থেকে সংকরকাটি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা এবং রহমতপুর হাটখোলা থেকে মধ্য রহমতপুর হয়ে সংকরকাটি ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ইটসলিংসহ কাঁচা রাস্তা সাময়িকভাবে চলাচল উপযোগী হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী যুবকদের উদ্যোগে দুই দফায় তিন দিন ধরে এ সংস্কারকাজ করা হয়। এতে অর্ধশতাধিক যুবক স্বেচ্ছাশ্রম দেন। পাশাপাশি স্থানীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়াজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ সভায় সভাপতিত্ব করেন। সভায় মব ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ, জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ, মডেল মসজিদ স্থাপনে পদক্ষেপ গ্রহণ,মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, স্কুল-কলেজে নৈতিক শিক্ষা বিষয়ক আলোচনা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবুল হাসেমের সঞ্চালনায় সভায় সাতক্ষীরা-১বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ডেইলি ওয়াদা’কে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক জ্যেষ্ঠ নেতা। মন্ত্রিসভার সদস্য ও বিএনপির ওই নেতা জানিয়েছেন, দীর্ঘদিনের মহাসচিবকেই রাষ্ট্রপতি পদের জন্য দল মনোনীত করেছে। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান কর্তৃক মির্জা ফখরুলের নাম প্রায় নিশ্চিতভাবেই চূড়ান্ত করা হয়েছে।বিস্তারিত পড়ুন

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

বিরোধী দল আগের মতো ভূমিকা পালন করে এখন ‘হাসিনার ভাষায়’ কথা বলতে শুরু করেছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা সব সংকটের তাৎক্ষণিক সমাধান চায়। অথচ জনগণের মেজরিটি ম্যান্ডেট পাওয়া দল বিএনপি। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হলে তখন এ বিষয়ে কথা বলবেন তারা। রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জাবিস্তারিত পড়ুন

তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, তরুণ নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হলে তারা শুধু নিজেদের সম্প্রদায়কেই শক্তিশালী করে না, দেশের ভবিষ্যৎকেও শক্তিশালী করে। রোববার (৯ আগস্ট) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘শি লিডস টুমরো’ শীর্ষক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. জুবাইদা রহমান। নতুন প্রজন্মের নারী নেতৃত্ব, দৃঢ়তা ও ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে উদযাপন করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়, জাতিসংঘেরবিস্তারিত পড়ুন

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরীরের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের পেলাগাজী দিঘির মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এসময় সেখানে উপস্থিত সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। পরে সেখান থেকে বাবুনগর মাদরাসার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বাবুনগর মাদরাসায় সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী পাশের হাটহাজারীবিস্তারিত পড়ুন