শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি

দেশে অতিবৃষ্টির কারণে হঠাৎ কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচাঝাল আমদানি শুরু হয়েছে। সোমবার প্রথম চালানে বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ভারতীয় ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচাঝাল দেশে প্রবেশ করে। বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় আমদানিকৃত কাঁচাঝাল ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এ চালানের আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে খালাস কার্যক্রমে সহযোগিতা করে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স। বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান,বিস্তারিত পড়ুন

মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার

যশোরের মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সোহাগ হোসেনকে গ্রেফতার করেছে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহাগ হোসেন মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের রামপুর (শাহাপুর) গ্রামের মো. ওমর গাজীর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়- সোহাগ হোসেন দীর্ঘদিন ধরে তার স্ত্রী শারমিন আক্তারের ওপর শারীরিকবিস্তারিত পড়ুন

কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা

জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, জাতীয় দৈনিক প্রগতির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও এনটিভির সাবেক ক্যামেরা পার্সন সাংবাদিক শেখ আরিফুল ইসলাম আশা অসুস্থ্য অবস্থায় সাতক্ষীরার বেসরকারি ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভর্তি রয়েছেন। কিডনীতে পাথর জনিত কারনে জেলার সিনিয়র ফটো সাংবাদিক শেখ আরিফুল ইসলাম আশা অসুস্থ্য হয়ে পড়েন। গত ৩০ জুলাই সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তার আবুল কালাম’র তত্ত্বাবোধানে চিকিৎসাধীন রয়েছেন। অতিসত্বর তার অস্ত্রোপচারবিস্তারিত পড়ুন

ইনতেফা কোম্পানির পক্ষ থেকে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরের পরে ডিবি ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গনে ব্রহ্মরাজপুরে বালাইনাশক কোম্পানি ইনতেফা পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির খুলনা এরিয়ার ডেপুটি এরিয়া ম্যানেজার জনাব মোঃনাজমুল হোসেন,এসিসট্যান্ট মার্কেটিং অফিসার মোঃ হাফিজুর রহমান,মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী প্রোঃ মোঃ মোখলেছুর রহমান, বিশিষ্ট ইসলামী বক্তাবিস্তারিত পড়ুন

কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস

কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সদরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সদরের এল্লারচর চিংড়ি প্রদশর্নি খামারের হররুমে ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা সদর এ কংগ্রেসের আয়োজন করে। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত-এর সভাপতিত্বেবিস্তারিত পড়ুন

ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানীয় রুটে ব্যাটারিচালিত থ্রি-হুইলার (ইজিবাইক) নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা এবং চালকদের হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারিচালিত থ্রি-হুইলারযান শ্রমিক দল (রেজি. নং-চ-২৪৫৩), সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে Green Response কর্মসূচির আওতায় একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ) সকাল ১১ টায় “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী দিনের নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সভাপতি জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে

জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে আলমগীর হোসেন ও শরিফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রওশন আরা রুবি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সুলতানপুর গ্রামের মৃত ফজলুর কাদেরের স্ত্রী রওশন আরা রুবি। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা উপজেলার বালিথা ও বিল শিমুলবাড়িয়া মৌজার ‘ধাপার ঘের’-এ তাঁদের এসএ ও বিএস খতিয়ানভুক্ত মোট ৮ দশমিক ৩৩ একরবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ার দুই সাংবাদিক সংগঠন—কলারোয়া প্রেসক্লাব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে দুই সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষে অনুদান প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান। এ সময় তিনি বলেন, সমাজে সত্য,বিস্তারিত পড়ুন

সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?

সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়? মোস্তাফিজুর রহমান উজ্জল একসময় সাংবাদিকতা ছিল একটি মহান, দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। সাংবাদিকের পরিচয় ছিল সমাজের বিবেক, সত্যের অনুসন্ধানী এবং মানুষের আস্থার প্রতীক। তখন সাংবাদিকের সংখ্যা ছিল সীমিত, কিন্তু তাদের গ্রহণযোগ্যতা, মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা ছিল অসীম। সমাজে সাংবাদিকদের প্রতি ছিল বিশেষ সম্মান, কারণ তারা সত্য প্রকাশে নির্ভীক এবং নীতির প্রশ্নে আপসহীন ছিলেন। সাংবাদিকতার সেই সময় ছিল কঠোর পরিশ্রমের যুগ। সংবাদ সংগ্রহ করে হাতে লিখেবিস্তারিত পড়ুন