শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

তালায় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেকের জানাজা সম্পন্ন

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ১৩ মিনিটে উপজেলার বারুইহাটি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তার, দ্বীনি শিক্ষা প্রসার এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ আবুল কালাম আজাদ ও সুশান্ত কুমার মল্লিক প্রমুখ। এসময় জেলা সমাজসেবাবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সভায় তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সেগুলো হলো- দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে; দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে; সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী,বিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দার ছোট্ট ও নিস্তব্ধ একটি গ্রাম। যেখানে নেই কোনো রেস্তোরাঁ, নেই দোকান। এমনকি যে একটি বার ও ঐতিহ্যবাহী বুদেগা (মদের ভান্ডার) রয়েছে, তাও চিরতরে বন্ধ। তবে এই নিস্তব্ধ গ্রামটিই চলতি আগস্ট মাসের ১২ তারিখে বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হতে যাচ্ছে। ১২ আগস্ট আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে অতিক্রম করতে যাওয়া একটি পূর্ণ সূর্যগ্রহণ এই গ্রামের ওপর দিয়ে দেখা যাবে। ১৯৯৯বিস্তারিত পড়ুন

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় পুরো টিম যেন একসঙ্গে চা খেতে বা বিশ্রামে না যায়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ সদস্যদের নিশ্চিত করতে বলা হয়েছে, যেন পুলিশের কোনো যান আনঅ্যাটেন্ডেড (অরক্ষিত) না থাকে। পুরো টিমের সবাই একসঙ্গে চা খেতে যাবে না এবং সবাই যেন গাড়ি রেখে বিশ্রামে না যায়। অন্তত একজনকে গাড়ির কাছে থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি: ইসি সচিব

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এই নির্বাচন আয়োজনের জন্য ভোটার তালিকা তৈরি করতে সংসদ সচিবালয়কে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল বা অন্য কোনো কিছু ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটের কাছে অনুরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ। সোমবার (৩ আগস্ট) বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজ বনাম রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবের মধ্য প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। খেলার প্রথমার্ধে ৮ ও ২০মিনিটে কলারোয়া বলফিল্ড ফুটবল বয়েজের ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইম গোল দুটি করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য রেফারির শেষ বাঁশিবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন

আমাদের একমাত্র সন্তান সঞ্জীবকে হারিয়ে আজ আমরা সম্পূর্ণ অসহায়ত্বের মধ্যে মানবেতর জীবন যাপন করছি। দশ মাস বয়সের কন্যা সন্তানকে নিয়ে নিহত ছেলের স্ত্রী পাগল প্রায়। এরই মধ্যে হত্যা মামলার সন্দেহভাজন আসামীরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি-ধামকি দিছে। এই অব¯’ায় পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার না করায় ছেলে হত্যার বিচার নিয়ে আমরা সন্দিহান হয়ে পড়েছি। ফলে নিহত ছেলের শিশু সন্তান ও তার বিধবা স্ত্রীকে নিয়ে চরম নিরাপত্তহীনতায় ভুগছি। সোমবার (৩ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা

সোমবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের দল গঠনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রসাশক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)-,অফিসার ইনচার্জ এইচ, এম,শাহিন,উপজেলা বি,এন,পি’,র মুখপাত্র অধ্যক্ষ রইচউদ্দীন, সাবেক চেয়ারম্যান মোঃ আঃ রকিব মোল্লা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম মীর, কলারোয়া পাবলিক ইনিস্টিউটের সাধারণ সম্পাদক আখলকুর রহমান শেলী,জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোঃবিস্তারিত পড়ুন

সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ

আবু বক্কর সিদ্দিক : কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদন জমা দিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার (৩ আগস্ট) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় দৈনিক আলোকিত সকাল ও দক্ষিণের মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী। লিখিত অভিযোগে সুত্রে জানাযায়, গত ২ আগস্ট (রবিবার) সকালবিস্তারিত পড়ুন