আগস্ট, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলোর বিচার আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তবে বিচারপ্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হবে এবং কোনোভাবেই তাড়াহুড়ো করে বিচার করা হবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর জানান, ২০২৪ সালের আগস্টে ট্রাইব্যুনাল গঠনের পর এ পর্যন্ত ছয়টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। আরও দ্রুত বিচারবিস্তারিত পড়ুন
জবি ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষে জড়াল ছাত্রদল-শিবির

রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। কিছু সময়বিস্তারিত পড়ুন
ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর এবার ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিবিরের অন্তত ২০ ও ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা কলেজের গ্যালারি নম্বর ২ এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী কলেজের ২ নম্বর গ্যালারিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে কলেজ শাখা ছাত্রশিবির। সেই প্রোগ্রামেরবিস্তারিত পড়ুন
জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম এবং জিএস ও ছাত্রশিবিরের জবি শাখা সভাপতি আব্দুল আলিম আরিফকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। মঙ্গলবার (৪ আগস্ট) সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে দেখা যায়, ছাত্রদলের নেতাকর্মীরা জকসু ভিপি রিয়াজুল ইসলামকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছেন এবং এক পর্যায়ে তাকে একটি রিকশায় তুলে দিচ্ছেন। এরবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড় জামে মসজিদে শনিবার ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর। অনুষ্ঠানে বক্তারা হজ ও হাজী সম্মেলনের গুরুত্বারোপ করেন। সঞ্চালনা করেন আলহাজ্ব আসাদুজ্জামান, আলহাজ্ব আবু রায়হান ও আলহাজ্ব বায়েজিদ হোসেন। সম্মেলন শেষে কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি হয়েছেন আলহাজ্ব প্রভাষক হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হয়েছেন প্রধান শিক্ষক আলহাজ্ব হাবিবুর রহমান।বিস্তারিত পড়ুন
মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে তালা প্রেসক্লাবের গভীর শোক

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আব্দুল মালেকের ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তালা প্রেসক্লাবের সভাপতি, কার্যনির্বাহী কমিটি ও সদস্যবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ১৩ মিনিটে উপজেলার বারুইহাটি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। এক শোকবার্তায় তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেওয়ানিয়া ১৩১/২৪ নং মামলা চলমান আছে। বিজ্ঞ আদালত উক্ত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেছে। আদালতের রায় কে উপেক্ষা করে প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। আবারও খালটি ভাগাড়ে পরিণত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাতক্ষীরা পৌরসভার প্রকৌশলী বিভাগের কসাইখানার টেন্ডার সংক্রান্ত বিষয়ে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে সচেতন মহল ও ব্যবসায়ীরা এ ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে।” সোমবার (৩ আগস্ট) সরজমিনে গিয়ে দেখাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধী আবুবকর সিদ্দিক (২৫) এবং তার ৭০ ঊর্ধ্ব নানি সোনাভান বিবির মানবেতর জীবনযাপনের সংবাদ দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক পত্রদূতসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি সাতক্ষীরা জেলা প্রশাসকের নজরে আসে। এরপর জেলা প্রশাসকের নির্দেশে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন। জেলা পরিষদের পক্ষ থেকে এবং সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে অসহায় পরিবারটিরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী ১৬ আগস্ট সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শ্যামনগর উপজেলা দলের বিপক্ষে কলারোয়া উপজেলা দল গঠনের জন্য আয়োজিত এ প্রস্তুতিমূলক সভায় প্রয়োজনীয় সকল বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম সিরাজুস সালেহীন, থানার অফিসারবিস্তারিত পড়ুন
তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে কলেজের অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ সাইদুর রহমান। সভা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাস। সভায় উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আমিনুর রহমান, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল খালেক,বিস্তারিত পড়ুন

