শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

অন্যের নামে রেকর্ড হওয়া জমি নিজের নামে ফেরাবেন যেভাবে

নিজের কেনা কিংবা উত্তরাধিকারসূত্রে পাওয়া জমি ভুলবশত অন্যের নামে রেকর্ড হলে দুশ্চিন্তার কারণ নেই। প্রয়োজনীয় দলিল ও মালিকানার প্রমাণ থাকলে আইনগত প্রক্রিয়ায় সেই রেকর্ড সংশোধনের সুযোগ রয়েছে। তবে রেকর্ডে কী ধরনের ভুল হয়েছে, জমির মালিকানা কীভাবে অর্জিত হয়েছে এবং খতিয়ানটি চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে কি না- এসব বিষয়ের ওপর নির্ভর করে সংশোধনের পদ্ধতি। কোথাও সাধারণ করণিক ভুল সংশোধনের আবেদন করলেই চলে, আবার কোথাও যেতে হতে পারে ভূমি জরিপ ট্রাইব্যুনাল বা উপযুক্ত আদালতে।বিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা আবেদন জানানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পলাতক ফ্যাসিবাদী শক্তিকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে কয়েক দফা আবেদন জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিং স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সাজেকের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পার্বত্য অঞ্চলে ৪-৫টা গ্রুপের মধ্যে তাদের অন্তর্দ্বন্দ্ব আছে। পর্যটন মৌসুমে তারা পাহাড়ের কিছু অঞ্চল নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট শক্তি, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে কোনো ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠানের বিষয়ে রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার গুঞ্জন আছে— এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে (শেখ হাসিনা) ফেরত পাওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী পার্শ্ববর্তী দেশকে একাধিকবার অনুরোধপত্রবিস্তারিত পড়ুন

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কেক কেটে উৎসব নয়, জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের হাতে উপহার আর অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা-এভাবেই ব্যতিক্রমী উদ্যোগে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদ্যাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রবিবার বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর হাতে গোলাপি রঙের বাইসাইকেল তুলে দেন তিনি। এ ছাড়া ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে দেওয়া হয় জাইমা রহমানের ছবি সংবলিত মগ। ৪ হাজার অসহায় মানুষ পেয়েছেন চক্ষুসেবা। শিবগঞ্জ পাইলটবিস্তারিত পড়ুন

শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল

শুধু বিচারকের সংখ্যা বা বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমানো কিংবা দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রোববার (২৫ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বেঞ্চ বাড়ানোর পাশাপাশি বিচারকদের দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সুপ্রিম কোর্টের দীর্ঘ ছুটি কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।’ এ সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ পুনর্গঠন, বিচারক নিয়োগ, সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন

শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করে কথিত ‘কালো জাদু’ করার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি উত্তর প্রদেশের মৌ জেলার দোহরিঘাট থানা এলাকার। ভিডিওতেবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক হলেন ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সভাপতিত্বে এবং দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহীদুলবিস্তারিত পড়ুন

মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত

রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দরের আদলে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (২৫ অক্টোবর) ডিএমটিসিএলের পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। নজরুল ইসলাম বলেন, ‘নতুন ব্যবস্থায় স্টেশনে প্রবেশের আগে যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্তে আর্চওয়ে মেটাল ডিটেক্টর এবং ব্যাগ ও মালামাল পরীক্ষায় লাগেজ স্ক্যানার ব্যবহার করা হবে।’ তিনি জানান, এ লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহে গত ১৯বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন

কলারোয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন। সভায় জানানো হয়- নেদারল্যান্ডসের কার্ক ইন অ্যাক্টি’র আর্থিক সহায়তায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা ও আন্ত:ধর্মীয় সহযোগিতার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং সামাজিক সংহতি শক্তিশালী করতে কাজ করছে প্রকল্পটি। মানুষ যেন সম্মিলিত সামাজিকভাবে সুসংহতবিস্তারিত পড়ুন