অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে তিনি সেখানে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং তা নিশ্চিত করেছেন।
ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুরোদমে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে বন্দরে পণ্য খালাস, লোড-আনলোড ও শুল্কায়ন কার্যক্রমে গতি ফিরেছে। একই সঙ্গে ছুটির কারণে সৃষ্টি হওয়া পণ্য ও ট্রাকজট কমতে শুরু করেছে। বেনাপোল কাস্টম হাউসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র বলেন, ‘শারদীয়বিস্তারিত পড়ুন
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন

ব্যারিস্টার জাইমা জারনাজ রহমান (জাইমা রহমান) একজন আইনজীবী এবং জাতিসংঘের একজন আইন কর্মকর্তা (লিগ্যাল অফিসার)। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তার দাদা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২৫ অক্টোবর, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া এই তরুণী আজ কেবল একটিবিস্তারিত পড়ুন
রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে টোকিওর উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্ব পাবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতা পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার বিভিন্নবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগে ৫ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগ সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মেয়ে এবং রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৫) নিজ বাড়ির সামনে থেকে গত দুই দিন পূর্বে বিকালে জাহিদ হাসান সহ ৫ জন ব্যাক্তি অপহরণ করেন। এবিষয়ে মেয়ের মা বাদী হয়ে জাহিদ হাসান পিতা কলিম সরদার ছোট, কলিম সরদার ছোট পিতা ফজর আলী সরদার, রেহেনা খাতুন স্বামী কলিম সরদার,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার

২৪ শে অক্টোবর শনিবার সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরাকূত হলেন— ইবাদুল ইসলাম, রেজাউল ইসলাম, জোবায়ের হোসেন, মোস্তাকিন হোসাইন, ইমাদুল ইসলাম ও আজগর আলী। তাঁদের সবার বাড়ি কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার আসামিদের ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমকর্মীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে সেগুলোর তদন্তের দাবি জানান বক্তারা। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় তালা প্রেসক্লাব চত্বরে তালা প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন একাত্তর টিভিরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণে বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডাঃ নাহিদ বেদৌরা নামে এক নারী আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ডাঃ নাহিদ বেদৌরা তাঁর পৈতৃক সূত্রে প্রাপ্ত ভিটা জমির সীমানায় পাকা প্রাচীর নির্মাণের কাজ করছিলেন। গত ২২ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে একই এলাকার মোঃ ওবায়দুল্লাহ মোল্যা (৪৫) ওবিস্তারিত পড়ুন
হাম উপসর্গ কেড়ে নিল আরও ৮ শিশুর প্রাণ

হাম উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট হাম উপসর্গ রোগীর সংখ্যা দুই লাখবিস্তারিত পড়ুন
আমরা কারও ‘স্কেপগোট’ হতে চাই না : জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের চিফ হুইপ সংসদের শৃঙ্খলার দায়িত্বে থাকেন, অথচ তিনি তার এলাকায় গিয়ে বলেছেন, যে জায়গায় বিএনপির প্রার্থী বিজয়ী হবেন না, সেখানে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না। এটা লজ্জার বিষয়! তার মানে, আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ রকম ভয়ভীতি এবং দলভীতির মধ্য দিয়ে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউসে ইলেকট্রনিকবিস্তারিত পড়ুন

