শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের মাধ্যমে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে চায় দলটি। শুক্রবার (২৩ অক্টোবর) বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো ধর্ম বা বিশেষ গোষ্ঠীকে পুঁজি করে রাজনীতি করার ইচ্ছাবিস্তারিত পড়ুন

সৌদি আরবে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সৌদি আরবে একাধিক হুথি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এসব হামলার মধ্যে দেশটির বিমানবন্দরে হামলাও রয়েছে, যাতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে। বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ওপরবিস্তারিত পড়ুন

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন। আজ শুক্রবার সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটির বেশি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার অর্জন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। প্রস্তাবিত সমঝোতা স্মারকগুলোতে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ, নতুন দায়িত্বে হাসনাত-সারজিসরা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দলের অস্থায়ী কার্যালয় ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুলবিস্তারিত পড়ুন

কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা

ভোরের আলো ফোটার আগেই কর্মদিবস শুরু হয় পূর্ণিমার। দক্ষিণ ভারতের কর্ণাটকের প্রত্যন্ত গ্রামীণ এলাকা রামনালে ভোর চারটায় তাঁবু থেকে বেরিয়ে দিনের কাজের প্রস্তুতি নেন তিনি। তাঁবুতে থাকা অন্য নারীরাও পুরুষদের ঘুম থেকে ওঠার আগেই হাত-মুখ ধুয়ে কাজে যাওয়ার জন্য তৈরি হন। দেনা শোধের পাশাপাশি জীবিকা নির্বাহের আশায় নিজেদের গ্রাম থেকে পাঁচশ কিলোমিটারের বেশি দূরে এসে কাজ করতে হয় তাদের। পুরো ভারতজুড়ে আনুমানিক ১৫ লাখ মানুষ আখ কাটার কাজ করেন। তারা প্রায়ইবিস্তারিত পড়ুন

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগীরা যাতে সহজে ভিসা পান, সে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের সম্মেলনকক্ষে ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইমক্যাব) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন হাইকমিশনার। ইমক্যাবের সভাপতি শাহীন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনটির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ নির্বাহীবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক, সম্পাদক ফারুকী

সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মোস্তাক আহমেদ সভাপতি (দৈনিক আমাদের সময়) ও মুহা. আসাদুজ্জামান ফারুকী(দৈনিক নয়াদিগান্ত)সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। কমিটি অন্য সদস্যরা হলেন সহসভাপতি এস,এম জাকির হোসেন ও শামসুর রহমান লালটু, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মোর্তাজা হাসান, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মিল্টন কবীর, নির্বাহী সদস্য এস,এম ফারুক, আসাদুজ্জামান আসাদ, ও আহসানবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের বিদায়লগ্নেও উৎসবে ভাঁটা পড়ে না বাঙালির প্রাণের টানে। আনন্দ আর ভালোবাসার রঙিন আবেশে পুনরায় প্রমাণিত হলো—দুর্গোৎসব কেবল এক ধর্মীয় আচার নয়, এটি বাঙালির সর্বজনীন উৎসব ও মিলনের মহাসমুদ্র। সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাইনতলা গ্রামের প্রয়াত মাস্টার মনিমোহন মণ্ডলের প্রতিষ্ঠিত ‘বাইনতলা সর্বজনীন মা দুর্গা মিলন মন্দির’-এ অনুষ্ঠিত হলো এক অভূতপূর্ব বন্ধু-স্বজনদের মিলনমেলা। ইট-কাঠের যান্ত্রিক জীবনকে পেছনে ফেলে এক বাইনতলা খেয়াঘাটের কাছেই অজপাড়াগাঁয়ের মুক্ত বাতাসে দূর্গাউৎসবের শেষলগ্নে বিকেল বেলা বসেছিলবিস্তারিত পড়ুন

বট ও গুপ্ত শুধু জামায়াত-আ.লীগের মধ্যে নয়, আমাদের মধ্যেও আছে: মীর শাহে আলম

বট ও গুপ্ত শুধু জামায়াত ও আওয়ামী লীগে নয়, বিএনপির মধ্যেও আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বগুড়ার মম-ইন হোটেলের কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ নিয়ে সমালোচনার জবাবে মীর শাহে আলম বলেন, নামকরণের সঙ্গে তার ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। তার সন্তানদের নামবিস্তারিত পড়ুন