অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ ও চারা রোপণে ঐক্যবদ্ধ অঙ্গীকার

জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলীয় জনপদে প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণের পর এবার রোপিত বীজ ও জন্ম নেওয়া চারাগাছের সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের তদারকি কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোপিত বীজ থেকে জন্ম নেওয়া চারাগাছ রক্ষা, নতুন করে বৃক্ষরোপণ, বেড়া ও ঘের নির্মাণ, গাছ পাহারা দেওয়া এবং জনসম্পৃক্ততার মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত পড়ুন
স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত

“স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া” স্লোগান এবং “সম্মান, শৃঙ্খলা, সহযোগিতা ও প্রো-অ্যাক্টিভনেস” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড-এ “সার্ভিস উন্নয়ন” শীর্ষক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় হাসপাতালের কনসালটেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য, পুষ্টি ও ডায়েট বিশেষজ্ঞ পুষ্টিবিদ তাছনীম জান্নাত প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
তালার ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে আসাদুজ্জামান আসাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ। এরই অংশ হিসেবে সম্প্রতি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তিনি। মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং উৎসবের সার্বিক খোঁজখবর নেন। পূজা মণ্ডপ পরিদর্শন উপলক্ষে স্থানীয়বিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ দিয়ে সেলিম জাহাঙ্গীর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে রাজগঞ্জ বাজারসংলগ্ন ঝাঁপা বাঁওড়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় বাঁওড়ের বিপরীত পাড়ের একটি পার্ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সেলিম উপজেলার খালিয়া গ্রামের আসমত আলীর ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম বিয়ের কথা গোপন করেবিস্তারিত পড়ুন
তালায় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী রেজা

সাতক্ষীরার তালায় দুই দিনব্যাপী বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতা ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা। রোববার ও সোমবার (১৮ ও ১৯ অক্টোবর) বিকেল থেকে তালা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৯টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রেজাউল ইসলাম রেজা বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিট। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের চতুর্থ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনটির সদস্যসচিব অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখারবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত

আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর ২০২৬, সোমবার সকাল ১১:০০ টায় আশাশুনি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার, প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ ও যুবদের এক অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায়, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে স্থানীয় যুব সংগঠন ‘উদারতা ইয়ুথ ফাউন্ডেশন’ এই কার্যক্রমটির আয়োজন করে। দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বিষয়বস্তু ও প্রেজেন্টেশন উপস্থাপনবিস্তারিত পড়ুন
অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় তালা উপজেলার ত্রিশ মাইল মোড়স্থ অগ্রগতি রিসোর্টের হলরুমে গত ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাতক্ষীরা সদর ও কালীগঞ্জ উপজেলার ৩০ জন (প্রতি উপজেলা থেকে ১৫ জন করে) নির্বাচিত তরুণ-তরুণী অংশ নেন। যুবদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতা, জেন্ডার সমতা, মানবাধিকার, সক্রিয় নাগরিকত্ব এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে তোহা বাজারের জায়গা সংরক্ষণ ও উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট এ জায়গা ব্যক্তি স্বার্থে বন্দোবস্ত না দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে তোহা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কৃষ্ণনগর মৌজার ১ নম্বর খতিয়ানের ২০৬৮ দাগের পেরিফেরিভুক্ত জায়গাটি কয়েক যুগ ধরে তোহা বাজার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একসময় সেখানে মাছের বাজার ছিল।বিস্তারিত পড়ুন
শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের কার্যকরী কমিটির মেয়াদ শেষ হওয়ায় পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি এবং অনলাইন গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সকালে শ্যামনগরের সুন্দরবন পিকনিক কর্নারে অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা অনলাইনবিস্তারিত পড়ুন

