অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকের তরুণদের দেখা মেলে। তারা ওষুধশিল্পের বিক্রয় প্রতিনিধি। চিকিৎসকদের কাছে ওষুধের তথ্য পৌঁছে দেওয়া এবং বাজারে ওষুধের বিপণন পরিচালনায় তাদের ভূমিকা অপরিসীম। তবে তাদের এই চাকচিক্যের পেছনে রয়েছে দীর্ঘ কর্মঘণ্টা ও বিক্রয় লক্ষ্যমাত্রার চরম চাপ। এতে তাদের চাকরি হারানোর ভয় ও আর্থিক অনিশ্চয়তা বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিনেও অনেক কর্মীকে হাসপাতালে অবস্থান করতে হয়। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করলে চাকরি হারানোর ভয়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আবদুল কাদের বাচ্চু। রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়নের যুবলীগ নেতা সাইফুল ইসলাম একটি আইডি থেকে ভিডিও ছড়িয়ে বিএনপির নেতা-কর্মীদের জীবননাশের হুমকি ও গালাগাল করেছেন। অথচ তার বড়ো ভাই আব্দুল্লাহকে ওই ইউনিয়নে সরকারি সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর হামলা-মামলার শিকার ত্যাগীবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান (এমপি)।
মানবাধিকার সংগঠন
সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘অধিকার’-এর সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর সাংবাদিক মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও অধিকার কর্মী সাংবাদিক শাহজাহান আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ হোসেন, মোহিনী পারভীন, খান নাজমুল হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসেন, সাংবাদিকবিস্তারিত পড়ুন
মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকের পর অবশেষে দিল্লির পুলিশ স্টেশন থেকে মুক্তি পেয়েছেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীর জাফরপুর কালান থানা থেকে অরবিন্দ কেজরিওয়ালকে মুক্তি দেওয়া হয়। এদিকে, দীর্ঘ সময় পুলিশি হেফাজতে থাকার পর ছাড়া পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলীয় সংসদ সদস্যরা। মুক্তির পর পুলিশের এই আচরণ এবং আটক প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে কৃতি শিক্ষার্থীদের রজনীগন্ধার স্টিক দিয়েবিস্তারিত পড়ুন
ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে একটি মহল ও একটি রাজনৈতিক দল সমর্থিত কিছু ফেসবুক আইডি ও পেজ, যার মধ্যে “আওয়ার কলারোয়া” ও “কলারোয়া স্পিস” রয়েছে, ২০২৩ সালের ফেনসিডিল মামলারবিস্তারিত পড়ুন
চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার এবং বিনিয়োগ বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, জাপান সফরে আমাদের প্রধান অগ্রাধিকার হবে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, অর্থনৈতিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস. এম. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন
তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহযোগিতায় তালা ভূমিজ ফাউন্ডেশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমতা ফোরামের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় ফোরামভুক্ত সাতক্ষীরা জেলার ১৪টি নাগরিক সমাজ সংগঠনের (সিএসও)বিস্তারিত পড়ুন

