শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (কালিঘাট) সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসার পর মমতাকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা আটক হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আটক হওয়া সাংসদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে। সাউথ অ্যাভিনিউয়ে মমতা তার বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন। দিল্লি পুলিশের পক্ষে তাকে জানানোবিস্তারিত পড়ুন

দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে

ভারতের দিল্লিতে জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর দিল্লি পুলিশের একটি দল বিমানে উঠে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা সিজেপির আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয় বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আটকের ঘটনাটি তুলে ধরেন।বিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারের অভিযোগ দীর্ঘদিনের। একাধিক মামলার আসামি হয়েও তিনি মাদক কারবারে সক্রিয় রয়েছেন। পাড়ের কায়বা ও আশপাশের সীমান্তবর্তী এলাকা ছাড়িয়ে পাশের জেলা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরসহ কয়েকটি এলাকায়ও আমজাদ মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। আমজাদ হোসেন পাড়ের কায়বা গ্রামের মৃত হোসেন আলী দালালের ছেলে। সীমান্তবর্তী হওয়ায় পাড়ের কায়বা ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক পাচারের ঝুঁকি রয়েছে। এ অঞ্চলে সীমান্তের বিভিন্ন পথবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিয়েছেন। ঠিক সেই মুহূর্তে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঝড়গাছা-পানপাড়া গ্রামের নিমাই কৃষ্ণ ঘোষের ছেলে প্রণব ঘোষ, সন্ন্যাসী কুমার ঘোষ ও সুমন ঘোষের পৈতৃক সম্পত্তিতে লাগানো ১৫ বছরের দুইটি বড় বড় শীলকড়া গাছ কেটে ফেলেছে একই এলাকার সুধীর ঘোষের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু ঘোষ ও রবীন ঘোষসহ তাদের সন্ত্রাসী বাহিনী। শুক্রবার (০৯ অক্টোবর) অনুমান দুপুর ১২বিস্তারিত পড়ুন

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং নিরীহ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, মাদক ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু প্রচলিত শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না; তাদের প্রযুক্তিগত জ্ঞান, ডিজিটাল পদ্ধতিতে শেখার সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকতে হবে বলেও জানান তিনি। এসব দক্ষতা ছাড়া ভবিষ্যৎ বিশ্বের সঙ্গে তাল মেলানো কঠিন হবে বলেও যোগ করেন তিনি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কলারোয়ার আল-আমিন ট্রাস্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলামবিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন এর দিকনির্দেশনায় শুক্রবার (৯ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা থানা জাসাসের আয়োজনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা জাসাসের আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল ও সদস্য সচিব মো. রায়হান এর নেতৃত্বে মিছিলটি পাটকেলঘাটার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে কেঁড়াগাছি হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মুকুন্দপুর এমাজিং ক্লাব ও কয়লা প্রগতি সংঘ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। এতে ৩-২ গোলে জয়লাভ করে মুকুন্দপুর এমাজিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকেবিস্তারিত পড়ুন