শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ধানদিয়ায় থাই জাতের পেয়ারা চাষ করে আশার আলো দেখছেন শিমুল

প্রতিবেশীর চাষে উদ্ধুদ্ধ হয়ে থাই বারি-৮ জাতের পেয়ারা চাষ করে আশার আলো দেখছেন কলারোয়ার উপজেলা ধানদিয়া গ্রামের কৃষক শিমুল কুমার দাস। তার পরিবার ফিরে পেয়েছেন সুদিন। পাশাপাশি পেয়ারা বাগানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে কয়েকটি পরিবারের।

খেতে সুস্বাদু, চাষের খরচ তুলনামুলক কম, বাজারে চাহিদা ও বেশ ভালো থাকায় পেয়ারা চাষে আগ্রহ বাড়ছে চাষীদের। অন্যান্য ফসলের চেয়ে পেঁয়ারা চাষ সুবিধাজনক। এক চাষে ৫/১০ বছর ফলন পাওয়া যায়।

উপজেলার অন্যান্য কৃষকেরাও পেয়ারা বাগান করে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন। কৃষক শিমুল কুমার ৫০শতক কৃষি জমিতে শুরু করেছেন থাই বারি-৮ জাতের পেয়ারা চাষ। চাষ শুরুর পর বছর ঘুরতে না ঘুরতেই বাগান থেকে ফলন পেতে শুরু করেছেন। তার ৫০ শতক জমিতে ফলনশীল থাই জাতের পেঁয়ারায় ভরে গেছে গাছ। বাগানের ছোট ছোট গাছে থাই জাতের পেয়ারা বাতাসে দোল খাচ্ছে। 

পেয়ারাকে পোকা-মাকড় ও ধুলাবালি থেকে রক্ষার জন্য ব্যবহৃত হচ্ছে ব্যাগিং পদ্ধতি।বছরের মাঝামাঝি সময়ে  বেশি পেয়ারা ধরে কিন্তু সারা বছরই ফলন পাওয়া যায়। চারা লাগানোর দশ মাস পর থেকেই ফল পেতে শুরু করেন চাষীরা। অধিক ফলনে হাস্যউজ্বল চেহারায় বেজায় খুশি কৃষকরা। থাই পেয়ারা মিষ্টি, সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ, বাজারে এর চাহিদাও রয়েছে প্রচুর।

পেঁয়ারা চাষী শিমুল কুমার দাস জানান, তিনি এলাকায় অন্য চাষীদের দেখে লাভজনক পেঁয়ারা চাষে আগ্রহী হয়েছেন। তিনি আরও জানান, সারাবছরি গাছে পেঁয়ারা হয়, বাজারে চাহিদাও ভালো, এখন তিনি ৪০টাকা কেজি দরে পেঁয়ারা বিক্রি করছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল