শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেঁড়াগাছিতেএড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নগরঘাটা জয়ী

কলারোয়ার কেঁড়াগাছিতে এড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ৪-০ গোলে নগরঘাটা জয়লাভ করেছে।

মঙ্গলবার (১৫ ই নভেম্বর) বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে, কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউণ্ডের দ্বিতীয় খেলায় নগর ঘাটা বনাম সপ্তগ্রাম রিক্রেশন ক্লাব অংশগ্রহণ করে, খেলা শুরুর ১০ মিনিটে নগরঘাটার ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় ইয়াসিন একটি গোল করে বিরতিতে যায়।

বিরতির পর খেলা শুরুর ২০ মিনিটে নগর ঘাটার ৯নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইফুল একটি গোল করে ব্যবধান বাড়ায় ২৫ মিনিটে সাইফুল আরও একটি গোল করে, ৩২ মিনিটে নগরঘাটার সাইফুল আবারো গোল করে গোলের ব্যবধান বাড়ান। রেফারি শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৪-০ গোলে সপ্তগ্রামকে হারিয়ে নগর ঘাটা ফুটবল একাদশ জয়লাভ করে।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন, রাশেদ তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও রুহুল আমিন। ধারাভাষ‍্য প্রদান করেন তৌহিদুজ্জামান। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় নগর ঘাটার সাইফুল ইসলাম। বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

বুধবার একই মাঠে স্বাগতিক বনাম সাত মাইল ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নকে আধুনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭বিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ