বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় এশিয়ান টিভির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দশ পেরিয়ে এগারোতে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ স্লোগানে যশোরের শার্শায় বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনে এশিয়ান টিভির ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) বেলা ১১টায় বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বর্নিল অনুষ্ঠানে ছিলো পবিত্র কোরআন থেকে তেলওয়াত, আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান ও কেক কাটা।

এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাঈদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল এর নিশাত আল নাহিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিডি নিউজ২৪.কমের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব জামাল হোসেন,সারসা বার্তার প্রকাশক, সম্পাদক আব্দুল গফ্ফার ছন্দ, গ্রামের সংবাদের প্রকাশক,সম্পাদক আব্দুল মুন্নাফ, বিশিষ্ট সিএন্ড এফ ব্যবসায়ী হাফিজুর রহমান, বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের যশোর জেলা সভাপতি মতিয়ার রহমান।
শার্শা উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হাওলাদার।বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাঁন হাসান আরীফ আহমেদ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আয়ূব হোসেন পক্ষী,বাগআঁচড়া প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুল ইসলাম,আঃ জলিল,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান নয়নসহ অনুষ্ঠানে শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচছা জানানোর পাশাপাশি সম্মামনা স্মারক ক্রেষ্ট ও এশিয়ান টেলিভিশনের লগো সম্মিলিত মগ প্রদান করা হয়।

সর্বশেষে এশিয়ান টিভির ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী