শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পাঠাভ্যাস উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

কলারোয়ায় ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র আওতায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কর্মসূচিভূক্ত ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠকদের (সহকারী শিক্ষক) নিয়ে উপজেলার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হলরুমে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (১লা ফেব্রুয়রি) সকাল ৯টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ্বাস।

মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যক্রম বহির্ভূত সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত এ কর্মসূচিটি বাস্তবায়ন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপন ও ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া তুলে ধরেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মকর্তারা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক সহকারী অফিসার হারুন অর রশিদ মোল্লা, পৌর মেয়র ও প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র অফিসার রাজেদুল ইসলাম, টিম লিডার আব্দুল্লাহ মোহাম্মদ কুরাইশ, মনিটরিং অফিসার কামরুজ্জামান প্রমূখ।

বক্তারা বলেন, ‘উদ্বুদ্ধকরণ কর্মশালার অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মন এবং বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা। পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা। কর্মসূচি পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মূল্যায়ন, বইপড়া শেষে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি টেকসই ও কার্যকর করার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের একযোগে কাজ করে যাচ্ছে। বইপড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজকের এই কর্মশালা।’

উল্লেখ্য, মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্টেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর মাধ্যমে দেশের ৬৪ জেলার ৩০০ উপজেলার ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”