বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গাছে গাছে আমের মুকুলে দুলছে চাষী-ব্যবসায়ীদের স্বপ্ন

সাতক্ষীরার কলারোয়ায় আম গাছে মুকুল শোভা পাচ্ছে। স্থানীভাবে আমের মুকুলকে ‘বোল’ বলে অভিহিত করা হয়। সেই আমের মুকুল তথা বোলে ঘাণ ছড়াচ্ছে মনকাড়া। আমের মুকুলে ছোট পাখি ও মৌমাছির বসার দৃশ্য দেখা মিলেছে গাছে গাছে।

শীতের প্রকোপ কমে জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা। সেই বার্তায় আগেভাগেই আমের মুকুলে ছেয়ে গেছে উপজেলার সকল এলাকার আম গাছগুলো। থোকা থোকা মুকুলের শোভায় আম গাছে যেনো মনে হচ্ছে ঘি রংয়ের ফুলের সমারোহ। গাছে গাছে আমের মুকুল আসায় ইতোমধ্যে গাছ ও বাগান মালিকরা আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক স্প্রেসহ বাগান পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন।

চন্দনপুরের ওমর ফারুক, সিংগার আব্দুল জব্বার, বাটরার জুয়েলসহ আম গাছ মালিক, বাগান মালিক এবং মৌসুমী আম চাষি ও ব্যবসায়ীরা জানান, আম বাগানে এবার আগেভাগে মুকুল এসেছে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ কয়েকবার স্প্রে করা হচ্ছে। নানানভাবে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। গাছে গাছে এখন প্রচুর আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবারো বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।’
পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমের উৎপাদন বাড়বে এমনটা আশা তাদের।

জানা গেছে, বেশ কয়েকবছর ধরে দেশ-বিদেশে কলারোয়াঞ্চলের আমের চাহিদা বেশ। স্বাদ আর মানের গুনে আমের চাহিদা বাড়ায় এর চাষাবাদও বেড়েছে। বাড়ির আঙিনাসহ বিভিন্ন স্থানে আম গাছ রোপনের চেয়ে বর্তমানে আম বাগান গড়ে তোলার দিকে বেশি ঝুঁকছেন অনেকেই। পতিত জমির পাশাপাশি ফসলী জমিতেও বিভিন্ন জাতের আম বাগান তৈরি করা হচ্ছে। প্রতিবছর আমের মৌসুমে নিজেদের খাওয়ার চাহিদা মিটিয়েও বিপুল অংকের আয়ের মুখ দেখছেন আম বিক্রি করে। এতে আম গাছের মালিক, বাগান মালিক ও মৌসুমী আম ব্যবসায়ীরার স্বপ্ন দেখছেন আমের ইতিবাচকতা নিয়ে।

কলারোয়া কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভালো ফলন পেতে আম চাষী ও ব্যবসায়ীদের সার্বক্ষনিক নানান পরামর্শ দেয়া হচ্ছে। আবাহওয়া ভালো থাকলে এবারো কলারোয়ায় আমের বাম্পার উৎপাদন আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম