বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজশাহীতে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ছোটবনগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সমাবেশে কাউন্সিলর সহ নারী বক্তারা ১৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের জন্য রাসিক মেয়র মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নামটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছেন। প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীতে নারীদের জীবনমানের উন্নয়ন হয়েছে। প্রকল্পের মাধ্যমে নারীরা নিজেরাই নিজেদের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এটি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মহানগরীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আসলে উন্নয়নের তো শেষ নেই। আরো উন্নয়ন দরকার, সেগুলোও আমরা করতে চাই। আপনাদের ভাগ্যের পরিবর্তন, আপনাদের সন্তানদের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো। আপনারাও আমাদের উন্নয়নের সঙ্গে থাকবেন। কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে রাসিক মেয়র মহোদয় বলেন, হাতে-কলমে কাজ শিখলে দ্রুত কাজ পেয়ে আয় করা সম্ভব হয়। বিদেশী গিয়েও ভালো কাজ পাওয়া যায়। গতকাল ১৬নং ওয়ার্ডে গিয়ে দেখেছি সেখানে কাউন্সিলরের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, ইংরেজি ভাষা শিক্ষাসহ বিভিন্ন কোর্স করানো হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে এমন প্রশিক্ষণ কোর্স চালু করার চেষ্টা করবো। সমাবেশে রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, আমাদের আর নতুন করে চাওয়ার কিছু নেই। উন্নয়নের জন্য ৩০টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ডে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয়। উন্নয়নে ওয়ার্ডের চিত্রই বদলে গেছে। ১৯ নং ওয়ার্ডে ৪৩৭ টি রাস্তার মধ্যে ৩৫৮টির কাজ সম্পন্ন ও ৩৮৭টি ড্রেনের মধ্যে ৩৩৫ টি ড্রেনের কাজ সম্পন্ন হয়েছে। রাস্তাঘাট আলোকিত হয়েছে। ১৯নং ওয়ার্ডে শেখ রাসেল শিশুপার্ক নির্মিত হয়েছে। নতুন একটি কবরস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছেন নগরপিতা। মেয়র মহোদয়েরর সহযোগিতায় ১১৬৭ জনকে বয়স্ক ভাতা ও ৪৮৯ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়েছে। এই ব্যাপক উন্নয়নের জন্য আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নগরপিতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নারী সমাবেশে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, জোন-৭ সংরক্ষিত কাউন্সিলর উম্মে সালমা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দীন, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি আখতারুল আলম, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাছেন মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, বিশিষ্ট নারী নেত্রী হাফিজা বেগম হ্যাপি, সুরভী আক্তার, কবরী রানী, নুর নাহার, সিমা বেগম, পিয়ারী বেগম, মনি বেগম, আকলিমা বেগম, জেসমিন আক্তার জেমি, জেবুন নেসা, ইতি, চাম্পা বেগম, আশা খাতুন, মোসাঃ খুকু, নাসিমা বেগম, নিরো বেগম, হিরা, সুমি বেগম, রিতা, মাসুমা, শাহিনা, ফাতেমা প্রমুখ।
ছবি- ইমেইলে

একই রকম সংবাদ সমূহ

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতেবিস্তারিত পড়ুন

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • ২২ অক্টোবর ছুটি অনুমোদন, পূজায় টানা ৫ দিনের ছুটি
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী