বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

স্বল্পোন্নত দেশগুলোর প্রথম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহায় অবস্থান অবস্থানকালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সম্মেলনের ফাঁকে রোববার (৫ মার্চ) প্রধানমন্ত্রী এই বৈঠক করেন বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

এর আগে স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-৩২৫) দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই দিন বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন শেখ হাসিনা।

ওই বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে যত দ্রুত সম্ভব বিশেষ ও কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ যত দ্রুত শেষ হবে; ততই জনগণের জন্য মঙ্গল হবে। জাতিসংঘ মহাসচিবকে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে বিশেষ উদ্যোগ নিতে অনুরোধ করেন। রোহিঙ্গা ইস্যুতে আলোচনার সময় প্রধানমন্ত্রী মিয়ানমারের নাগরিকরা যাতে তাদের স্বদেশে ফিরে যেতে পারে সেজন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই সম্মেলনে বাংলাদেশ এলডিসি থেকে সহজ উত্তরণের জন্য বৈশ্বিক সমর্থন চাইবে বলে আশা করা হচ্ছে। ৫-৯ মার্চ দোহায় অনুষ্ঠিত এই সম্মেলনে ‘এ’গ্রুপের সদস্য রাষ্ট্র হিসেবে এটি ঢাকার শেষ অংশগ্রহণ বলে মনে করা হচ্ছে। কারণ বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ফোরাম থেকে উত্তরণ লাভ করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

আগামীকাল ৬ মার্চ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত ব্যবসায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন।
ওইদিন দুপুরে বাংলাদেশ আয়োজিত সাইড ইভেন্টেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাইড ইভেন্টে মিসর, সিঙ্গাপুর, এস্তোনিয়ার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, জাতিসংঘ টেক ব্যাংক ফর এলডিসিজ, ওইসিডিসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশসমূহ, ইরাক, জর্ডান, লেবানন ও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত আঞ্চলিক দূতদের সম্মেলনে অংশ নেবেন। ৭ মার্চ সকালে স্বল্পোন্নত দেশসমূহে আন্তর্জাতিক বিনিয়োগ ও আঞ্চলিক সমন্বয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে সহসভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী বাংলাদেশ আয়োজিত সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই সাইড ইভেন্টে ডেনমার্কের মন্ত্রী, আঙ্কটাডের মহাসচিব এবং বিশ্ব বাণিজ্য সংস্থা, ইউএনআইডিও এবং ওইসিডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চ পর্যায়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। একই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী কাতারপ্রবাসী বাংলাদেশি নাগরিকদের আয়োজনে কমিউনিটি ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

৮ মার্চ দেশের পথে রওনা করবেন প্রধানমন্ত্রী।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম