রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে ভূমি নিয়ে ভয় দূর করতে এসিল্যান্ড আজাহারের ব্যতিক্রম উদ্যোগ

জ্ঞানের অভাবে ভূমি নিয়ে সবসময়ই সাধারণ মানুষের মধ্যে একটি ভীতিকর অবস্থা বিরাজ করে। ভূমি সংক্রান্ত বিষয়ে জানা শোনার অভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হন, হাত ছাড়া হয়ে যায় মূল্যবান সম্পত্তি আবার অনেককে শিকার হতে হয় হয়রানির। ঠিক এমনই উপলব্ধি থেকে শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের এসিল্যান্ড মোঃ আজাহার আলী।

নিজ উদ্যোগেই তিনি উপজেলার আওতাধীন স্কুলে স্কুলে যাচ্ছেন এবং হাতে কলমে শিক্ষার্থীদের ভূমি, মৌজা, দাগ, খতিয়ানসহ সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস নিচ্ছেন। আহবান জানাচ্ছেন ভূমি বিষয়ক জ্ঞান আহরণের এবং ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তা কাজে লাগানোর। তার এই উদ্যোগে অনেকটাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সায়মা সিদ্দিকা জানান, জমি জায়গা নিয়ে প্রায়ই বাড়িতে ও প্রতিবেশিদের মধ্যে ঝগড়া বিবাদ দেখি। যার মূল কারণ ভূমির বিষয়ে জ্ঞান না থাকা। এসিল্যান্ড স্যার আমাদের ভূমি নিয়ে অনেক ধারণা দিয়েছেন।

দশম শ্রেণির আরেক শিক্ষার্থী ফারিয়া বলেন, আমরা ভূমি সম্পর্কিত মৌলিক ধারণা, যেমন- ভূমি, পর্চা, খতিয়ান, দাগ, নামজারি এসব সম্পর্কে জানতাম না। আজ এগুলো সম্পর্কে জানতে পেরে ভাল লাগছে এবং এ বিষয়েও ভাল লাগছে যে, ভূমি সম্পর্কে আমি যতটা জানি, অনেকেই তা জানে না।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হাসানুল আলম লাভলু বলেন, এমন উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া দরকার। তাহলে সকলেই স্কুল জীবন থেকে ভূমি সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের সম্পত্তি নিজেরাই রক্ষণাবেক্ষণ করতে পারবে। না জানার কারণে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে হবে না।

কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। এতে আমাদের শিক্ষার্থীরা ভূমি বিষয়ক জ্ঞান অর্জন ও ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবে।

ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জের এসিল্যান্ড মোঃ আজাহার আলী বলেন, প্রকৃতপক্ষে এই পদে যোগদানের পূর্বে ভূমি সম্পর্কে আমারও তেমন ধারণা ছিল না। এখন প্রতিদিনই অফিসে প্রচুর মানুষ আসেন, যাদের প্রথম বক্তব্য এ বিষয়ে তার কোন ধারণা নেই। জানা শোনার অভাবে তার কাজটা হচ্ছে না। মূলত সাধারণ মানুষের এই অসহায়ত্ব দূর করতেই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমার ধারণা স্কুল জীবন থেকে পাঠ্যপুস্তকের বাইরে ভূমি বিষয়ক জ্ঞান চর্চার মাধ্যমে মানুষের এই অসহায়ত্ব দূর করা সম্ভব। যা তাদের নিজেদের সম্পত্তি রক্ষণাবেক্ষণে আশা অনুরূপ ফল দেবে। হয়রানির হাত থেকে মুক্তি দেবে। কেউ ইচ্ছা করলেই অন্যের সম্পত্তি দখল করতে পারবে না।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন