বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব হোসেন সন্ত্রাসী হামলায় আহত

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব হোসেনকে পিটিয়ে যখম করে একটি হাত ভেঙে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

এবিষয়ে আহত ছাত্রনেতা শিহাব বলেন- গতকাল ২১ মার্চ রাত ৯টার দিকে কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককের সাথে আমার সাংগঠনিক বিষয়ে কাজিরহাট বাজারে কথা বার্তার এক পর্যায়ে বাকবিতণ্ডা হয় তার জের ধরে স্থানীয় যুবলীগ নেতা আলমগীরসহ কয়েকজন আমাকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে ফেলে রেখে চলে যায়।
আমার বড় ভাই আমাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনার জন্য আমি কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ভিপি মোরশেদ ও কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে এর সুবিচার প্রার্থনা করছি।
কেরালকাতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন- গতকাল রাত আনুমানিক ৯টার দিকে আমি মোবাইলে আমার সাধারন সম্পাদকের মারপিটের ঘটনা জানতে পারি। আমি ঘটনার সাথে জড়িতদের সাংগাঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ছাত্রলীগের দৃষ্টি আকর্শন করছি।

এবিষয়ে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু সন্ত্রাসী হামলায় সাথে জড়িত কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য ও এই ঘটনার ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন দিয়েছেন।
কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি কাজি আসাদুজ্জামান শাহাজাদা বলেন- কেরালকাতা ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীরের বিরুদ্ধে ছাত্র লীগ নেতাকে পারপিটের ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। আমি আমার সাংগাঠনিক সম্পাদকের সাথে কথা বলে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করবো।

একই রকম সংবাদ সমূহ

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

চলতি বছর পবিত্র রমজান মাস শুরু হবে বুধবার না বৃহস্পতিবার তা নিয়েবিস্তারিত পড়ুন

সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেনবিস্তারিত পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারবিস্তারিত পড়ুন

  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়
  • সাতক্ষীরা স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক
  • কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রুমে মিললো এক বীর মুক্তিযোদ্ধার ম*রদে*হ
  • বিধ্বস্ত বিমানে কতজন দেশি-বিদেশি ছিলেন জানালো এয়ার ইন্ডিয়া
  • সাতক্ষীরা হাফেজ কল্যাণ পরিষদ ও জাতীয় ইমাম সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল