সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারীরা জাগ্রত ও সচেতন হলে সমাজে বঞ্চিত হবে না- এমপি রবি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ
প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন পক্রল্প (২য় পর্যায়ে) বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় পুরাতন
সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীনে তথ্য আপা সাতক্ষীরা সদর তথ্য কেন্দ্র’র আয়োজনে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা’র সভাপতিত্বে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো  বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “পুরুষের পাশাপাশি নারীরা আজ দেশের  বড় বড় পদে দায়িত্ব
পালন করছে। নারীরা আর পিছিয়ে নেই। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা তাহাজ্জুতের নামাজ পড়ে ঘুমান আর ফজরের নামায পড়ে কোরআন তেলাওয়াতের
মাধ্যমে দেশ পরিচালনার জন্য কর্মকান্ড শুরু করেন। নারীদেরকে জাগ্রত ও সচেতন হতে হবে, তাহলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা বঞ্চিত হবে না। জননেত্রী শেখ হাসিনা নারীদের অধিকার ক্ষমতায়নে ব্যাপক পরিকল্পনা হাতে
নিয়েছেন। নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য পিতার নামের পাশাপাশি এখন মায়েদের নাম ও অন্তর্ভুক্ত করেছেন জননেত্রী শেখ হাসিনা। নারীদের কল্যাণ ও সম্মান
বৃদ্ধির লক্ষ্যে অনেক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সদর তথ্য কেন্দ্র’র তথ্য কর্মকর্তা তথ্য আপা মোছা: হিরা খাতুন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ইউপি সদস্য এস.এম রেজাউল ইসলাম, সাতক্ষীরা বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি বিকাশ চন্দ্র দাস, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। এসময় জাতীয় মহিলা সংস্থা, সদর তথ্য সেবা কেন্দ্র’র কর্মকর্তা ও শতাধিক নারীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা
জেলা শাখার জেলা কর্মকর্তা মোতাছেম বিল্লাহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা