শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইয়াবা সেবন করে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টায় লম্পট গ্রেফতার

কলারোয়ায় ইয়াবা সেবন করে ঘরে ঢুকে এক (১৩) বছর বয়সের মেয়েকে ধর্ষণের চেষ্টায় এক লম্পট গ্রেফতার হয়েছে। ঘটনাটি ঘটেছে-বৃহস্পতিবার (২৩মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামে। এঘটনায় শুক্রবার কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামের জিয়ারুল ইসলাম ও তার বড় মেয়েকে নিয়ে ঘটনার দিন সাতক্ষীরায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। সে সুবাদে ছোট মেয়ে (১৩) বছর বাসায় ছিলো। বাড়ীর দরজা খোলা থাকায় একই গ্রামের লম্পট মোটরসাইকেল মেকার মামুন হোসেন (২৭) ইয়াবা সেবন করে ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ঘরের খাটের নিচে লুকিয়ে থাকে।

রাত ৮টার দিকে নাবালিকা কন্যাকে একা পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে লম্পট মামুন হোসেনকে ঘরের খাটের নিচ থেকে ধরে থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। এঘটনায় মেয়ের পিতা জিয়ারুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় লম্পট মামুন হোসেনকে আসামী
করে একটি মামলা দায়ের করেন। পুলিশ আটক মামুনকে শুক্রবার বিকেলে জেলহাজতে প্রেরণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শীতের আগমনে কলারোয়ায় লেপ-তোশকের দোকানে ক্রেতাদের ভিড়, ব্যস্ত কারিগররা

শীতের আগমনে সাতক্ষীরার কলারোয়ায় বেড়েছে লেপ-তোশক তৈরির ব্যস্ততা। শীতের প্রস্তুতি নিতে লেপ-তোশকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান
  • কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি
  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন