বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হলেন ভিপি মোরশেদ

কলারোয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও  কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ)।

রোববার ২৬ মার্চ  রাতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধার অফিস কক্ষে নব নির্বাচিত সাধারণ সম্পাদক ভিপি মোরশেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া থানার ওসি (তদন্ত) বাবুল আক্তার, সেকেন্ড অফিসার এস আই জসিম উদ্দিন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছাত্রেনতা শেখ ফরিদুজ্জামান।

নব নির্বাচিত পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক দলের দূর্সময়ে ৮০ও ৯০ দশকে শৈরাচার বিরোধী আন্দোলনসহ তার বর্ণাঢ্য ছাত্রজীবন থেকে তিনি কলারোয়া সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন,দীর্ঘ দিন কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি, জেলা ছাত্র লীগের আহবায়ক, পর্যায় ক্রমে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সহ -সভাপতি পদে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে চলেছেন। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আশির্বাদে দেশবাসির উন্নয়নের নৌকা প্রতীক নিয়ে ৩ তিনবার কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তিনি ইতোমধ্যে কলারোয়া উপজেলা তথা সাতক্ষীরা জেলার বর্তমান সময়ের একজন সৎ, সাহসি,  জনবান্ধব জনপ্রতিনিধি ও দল মত সকলের কাছে গ্রহনযোগ্য শান্তিপ্রিয় একজন নেতা হিসাবে পরিচিত লাভ করেছেন।

এদিকে ভিপি মোরশেদ কলারোয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবরে তাকে অভিনন্দন জানিয়েছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলিমুর রহমান, আওয়ামী লীগ নেতা রবিউল আলম মল্লিক,  কেরালকাতা ইউনিয়নসহ কলারোয়া উপজেলার সকল স্তরের শান্তিকামী সাধারন মানুষ।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা