বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে জমি সংক্রান্ত বিরোধ, মারপিট, ঘরে আগুন ও গাছ কাটার অভিযোগ

 যশোরের মণিরামপুরের পল্লীতে শরিকি জমিজমা নিয়ে বিরোধের জেরধরে একটি অসহায় পরিবারকে মারপিট, রান্নাঘরে আগুন দেওয়া ও পাঁচটি মেহগনি গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে আলম দফাদার ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলতাফ দফাদারের স্ত্রী নাসিমা বেগম, আলম দফাদার ও তার পরিবারের সাত জনকে অভিযুক্ত করে সম্প্রতি মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের গাংগুলিয়া গ্রামে এঘটনা ঘটেছে। ভুক্তভোগী অসহায় আলতাফ দফাদার ও স্ত্রী নাসিমা বেগমের দায়েরকৃত অভিযোগের বিবরন সূত্রে ও তাদের ভাষ্যমতে জানাগেছে- আলম দফাদারের সাথে বসতবাড়ির শরিকি জমি নিয়ে তাদেয বিরোধ চলে আসছে দীর্ঘদিন যাবত। এই জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত পরিবার প্রায়ই আমাদের মারপিট করে এবং বসত বাড়িতে আগুন দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে আসছে। ক’দিন আগে আমার রান্না ঘরে আগুন দিয়েছে এবং আমার পাঁচটি মেহগনি গাছ কেটে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। গাছ কেটে ক্ষতি করার ঘটনাটি স্থানীয় অনেকেই দেখেছে। কিন্তু প্রতিবাদ করার সাহস পাইনি।  এসব ঘটনায় স্থানীয়ভাবে মিমাংসার জন্য বলাবলী করলে, অভিযুক্তরা গত ৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করলে আমাদেরকে বেধম মারপিট করে নিলাফোলা জখম করে। এক পর্যায় আমরা গাংগুলিয়া বাজারের স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিকটে যায়। তারা ঘটনাটি মিমাংসা করেদেবে বলে আশ্বস্ত করেন। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম এতিম বলেন- ঘটনাটি আমি জানি। কিন্তু এখন কিছুই বলা যাচ্ছে না। এ বিষয়ে বক্তব্য জানতে আলম দফাদারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারটি আরও জানিয়েছেন- আমাদের রান্নাঘরে আগুন দেয়ায়, রান্নাঘরে থাকা চালসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে গেছে। এরপর থেকে আমরা অর্ধাহারে দিনকাটাচ্ছি এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বললেও, তারা আসছে না। আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা