বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার পরামর্শ বিষয়ক সভা

সাতক্ষীরায় বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার বিষয়ক খসড়া ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনের উপর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে (২৯ মার্চ) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান সহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শিশু অধিকার বিষয়ক খসড়া ইউনিভার্সাল পিরিয়ড রিভিউ প্রতিবেদন, আন্তর্জাতিক শিশু অধিকার সংক্রান্ত মানদণ্ডের সাথে সামঞ্জস্যতা, আইন, আইনি উদ্যোগ, অন্যান্য কাঠামোগত বিষয়, শিশুর প্রতি সহিংসতা, জন্ম নিবন্ধন, ক্ষতিকর এবং ঐতিহ্যগত অভ্যাস, শিশুর শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিশুশ্রম, জুভেনাইল জাস্টিস প্রভৃতি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস