বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তবর্তী মার্কেট হতে মাদকদ্রব্যসহ একজন আটক

 যশোরের মেইন রোডস্থ সীমান্তবর্তী চৌধুরী সুপার মার্কেটের ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মোঃ হারুন অর রসিদ (৩২) নামে এক সিন্ডিকেট ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, দীর্ঘদিন যাবত  মাদক ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে যশোর ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল মাদক সিন্ডিকেট মাদকের একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট মেইন সড়কের পাশে অবস্থিত চৌধুরী সুপার মার্কেটের গলির মধ্যে ল্যাগেজের ভেতরে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এমন সংবাদে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)  এর একটি চৌকস টহলদল উক্তস্থানে অভিযান চালায়। এসময় মার্কেটের ভেতরে ৬টি ল্যাগেজ তল্লাশিকালে ০১টি ল্যাগেজের মধ্যে থেকে নিষিদ্ধ ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিলসহ হারুন নামে এক সিন্ডিকেট ব্যবসায়ীকে আটক করা হয়।
বিজিবি আর জানায়, আটককৃত আসামি হারুন জিজ্ঞাসবাদের প্রাথমিক পর্যায়ে অসঙ্গত কথাবার্তা বলেও, এক পর্যায়ে সে স্বীকার করে, “সে অবৈধভাবে চোরাচালানী মালামাল  বেনাপোল বন্দর দিয়ে আনা নেওয়ার বিষয়ে সিন্ডিকেট পরিচালনা করে থাকে। এছাড়াও কাস্টমস এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে তারা প্রতিদিন গভীর রাতে বেশ কিছু অবৈধ মালামাল বন্দর এলাকা দিয়ে চোরাই পথে এনে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় পাচার করে থাকে। অভিযুক্ত মোঃ হারুন গ্রেফতার হলেও এই সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত চক্রের সহযোগীরা পলাতক রয়েছে। উক্ত সিন্ডিকেট দলের সদস্যদেরকে ধরার জন্য বিজিবি তৎপর রয়েছে।
বর্তমানে আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

“সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে দেশের প্রতিটি স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন

  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ