রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার শীর্ষক আলোচনা সভা

সাতক্ষীরায় ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ শে এপ্রিল) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা বাস টার্মিলাল মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন সাতক্ষীরার উপ- পরিচালক মুহাম্মাদ আবুল কালাম আজাদ ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার শীর্ষক আলোচনা করেন সেমিনারের প্রধান আলোচক পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার অধ্যাপক মুহাদ্দিস মাওঃ ইমরান হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোর্শেদ, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ সরদার।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম কালু, জেলা মটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুকুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন টিটু,ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আনিছুর রহমান,বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান, জেলা মটরশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি,সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মোহাব্বত, সাবেক ক্যাশিয়ার হুমায়ুন কবির স্বপন,মিরাজুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও জেলা মটরশ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দু’য়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওঃ মোঃ আবুল কালাম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউণ্ডেশন সদর ফিল্ড সুপারভাইজার মুহাঃ আসাদুল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন