শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও পৌরসভার যৌথ উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট ও
সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে কোস্টাল সিটিজ রেসিলিয়েন্স প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় বিডিআরসিএস
সাতক্ষীরা ইউনিট ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে ও দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ বিডিআরসিএস জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় পৌরসভার ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন লার্নিং সেন্টারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হকের সভাপতিত্বে
অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রেড
ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার পৌর নির্বাহী
কর্মকর্তা মো. লিয়াকত আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, আমেরিকান রেডক্রসের কোস্টাল সিটিজ প্রকল্পের সিনিয়র
ম্যানেজার হারুন-অর-রশিদ, আন্তর্জাতিক রেডক্রস ফেডারেশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম দিপু।

বাংলাদেশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উপ-পরিচালক এএস এম আক্তার, সহকারী পরিচালক মো. শাহিনুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, খুলনা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সাধন
চন্দ্র স্বর্ণকার, সাতক্ষীরা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, এস এম শওকত হোসেন, শেখ হারুন উর রশিদ, শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, সাতক্ষীরা পৌর প্যানেল মেয়র রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, পৌর কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, পৌর কাউন্সিলর আইনুল ইসলাম
নান্টা, পৌর কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু, সাতক্ষীরা পৌরসভার প্রেজেন্টেশন উপাস্থাপন করেন সমাজ উন্নয়ন কর্মকর্তা
মো. জিয়াউর রহমান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রেজেন্টেশন উপাস্থাপন করেন যুব প্রধান মো. ইলিয়াস হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মো. রাশেদুজ্জামান রাশি।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়