সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : নানা কর্মসূচির মধ্য দিয়ে শোকাবহ অশ্রুঝরা ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম
শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সাতক্ষীরা ওজোপাডিকো চত্বরে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে গণভোজ, দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, কাজী শরিফুল ইসলাম, শেখ মাকফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মো. জোহর আলী, কোষাধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ, আইন বিষয়ক সম্পাদক
এ্যাড. রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, আলমগীর হোসেন, ইউছুফ আলী, রকিব হোসেন, মিলন হোসেন, আজাদ আলী, সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম প্রমুখ।

জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে ছিল: সূর্য উদয় ক্ষণে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দুপুরে গণভোজ, বাদ আছর ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।

জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত
বার্ষিকী সফলভাবে পালনের জন্যে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

এসময় জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা
শাখার নেতৃবৃন্দসহ শ্রমিকলীগের অন্তভূক্ত বিভিন্ন ট্রেড ও বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জোহর আলী।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার