মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কাঁদপুরে হাজারো মুসল্লি মিলে পড়লেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের জানাজা

এস,এম ফারুক হোসেন : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের মৃত দীন মোহাম্মদ মোড়র তৃতীয় পুত্র হাসান ইয়ার মোহাম্মদ, চান্দুড়িয়া ঐতিহ্যবাহী কে সি জি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতি প্রধানশিক্ষক (বি,কম. অনার্স,এম,কম,এল, এল,বি,বি এড) হাসান ইয়ার মোহাম্মদ স্যারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২১শে আগস্ট) সকাল সাড়ে দশটার চান্দুড়িয়া, কে সি জি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে, কে সি জি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জানাজা নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ আখতার ফারুক।জোহর বাদ কাদপুর উত্তর ও পূর্ব পাড়া জামে মসজিদে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে,দ্বিতীয় জানাজার নামাজের ইমামতি করেন উত্তরপূর্ব পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুর রহমান, মরহুমের পারিবারিক কবর স্থানে দাফন দেওয়া হয়।

এসময় তার দীর্ঘদিনের সহপাঠী-সহকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত হয়ে তাকে শেষ বিদায় জানায়।

জানাজা নামাজে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ডালিম হোসেন, হিজলদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম , সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক, মরহুমের বড় ভাই হাসান আজিজ আহমেদ সেজো ভাই ইঞ্জিনিয়ারআবু তৈয়ব মোড়ল, ছোট ভাই প্রধান শিক্ষক হাসান আবু তাহের। চন্দনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লাহ, প্রধান শিক্ষক ওয়াছেস আলী সিদ্দিক, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, চন্দনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী মুক্তিযোদ্ধা মোঃশহিদুল ইসলাম, সাংবাদিক এম,ম মাসুদ রানা, সাংবাদিক এস এম ফারুক হোসেন,

মরহুমের জীবদ্দশার বিভিন্ন স্মৃতিচারণ এবং রুহের মাগফেরাতের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর, মহা কুমার ছিলেন তিনি। চার ভাই ও পাঁচ বোনের ভিতরে তিনি ছিলেন তৃতীয়। ভাই বোন ভাইপো ভাতিজাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

উল্লেখ্য ২০ আগস্ট রোজ রবিবার বিকাল ৫,১৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

১৯৯৩ সালের চান্দুড়িয়া কেসিজি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে ২৩ বছর সুনামের সহিত চাকরি চাকরি শেষে অবসর গ্রহন করেন। পড়ালেখার জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স, এম কম,এল এল বি, বিএড ডিগ্রি অর্জন করেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গণে একজন সুপরিচিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান

বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিক্তিক নিয়োগবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেনবিস্তারিত পড়ুন

  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি