বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেত্রবতী বিকল্প সেতু সংযোগে কাদামাখা পথ চলতে মানুষের নাভিশ্বাস

শেখ জিল্লু, কলারোয়া : কলারোয়ার বেত্রবতী নদীর প্রধান সেতু নির্মাণ কাজ শুরু হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে পুরানো সেতু। মানুষ ও যানবাহন পারপারের জন্য অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে বিকল্প সেতু। বিকল্প এই সেতুটি সংযোগ সড়কের চেয়ে অতি নিচুতে অবস্থান করায় উভয় পারে যেতে ক্রমউচ্চতায় উঠতে হচ্ছে। চলতি বর্ষায় বিকল্প সেতুর উভয় অংশের সাথে যুক্ত বিকল্প সড়কটির করুণ দশা।

ভয়াবহ কাদামাখা এই এই বিকল্প সড়কপথে পথ চলতে মানুষের ভীষণ দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। পুরানোকালের সেই কর্দমাক্ত রাস্তার স্মৃতি যেন ফিরে এসেছে বেত্রবতীর বিকল্প সেতুর উভয় পারে। দৈনিক যাতায়াত করা মানুষ অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন। পথচারী, বাইসাইকেল, মোটরসাইকেলসহ সকল যানবাহন ঝুঁকির মধ্য দিয়ে এই পথে চলাচল করছে। ভ্যান, ইজিবাইক বা থ্রিহুইলার বাহনের যাত্রী নামিয়ে দিয়ে এই বিকল্প সেতু ও বিকল্প সড়ক অতিক্রম করতে হচ্ছে। গত সপ্তাহ ধরে চলতে থাকা থেমে থেমে হওয়া হওয়া বর্ষায় বিকল্প সড়কের কর্দমাক্ততা যেন স্থায়ী রূপ নিয়েছে।

নদীর পুর্ব পাশের গ্রাম মির্জাপুর, আলাইপুর, রায়টা, শ্রীপতিপুর, মুরারীকাটি গ্রামের কয়েকজন পথচারীরা রোববার এ প্রতিবেদককে জানান, তাদের প্রতিদিনই নানা প্রয়োজনে কলারোয়ায় আসতে হয়। এই কাদামাখা পথ পাড়ি দিতে খুবই সমস্যা হচ্ছে। এছাড়া নদীর পূর্ব পাশের বিভিন্ন গ্রাম থেকে অনেক শিক্ষার্থী কলারোয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। তারাও অনুরূপ দুর্ভোগের শিকার হচ্ছে। ভুক্তভোগী সকলেই চাইছেন, শীঘ্র এ দুর্ভোগের অবসানে করণীয় পদক্ষেপ নেওয়া হোক। কেননা, নির্মাণাধীন সেতুর নির্মাণকাজ চলবে অনেকদিন ধরে। তাই বিকল্প সড়ক আধাপাকা করে হলেও এমনভাবে নির্মাণ করতে হবে, যা সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত ব্যবহার করা যায়। তা নাহলে যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে ব্যাহত হবে। কলারোয়ার ১২ টি ইউনিয়নের মধ্যে বেত্রবতীর পূর্ব পাশে ৬ টি ও পশ্চিম পাশে ৬টি ইউনিয়ন অবস্থিত। এছাড়া নদীর পূর্ব পাশে রয়েছে কলারোয়া পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড।

এসকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের মানুষের যাতায়াতের মাধ্যম হলো এই বেত্রবতী সেতু। এ বিষয়ে কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল রোববার রাতে জানান, তাঁর কর্মস্থলে যেতে এই বিকল্প সেতু তাকে ব্যবহার করতে হয়। কাদামাখা এই রাস্তা দিয়েই তাঁর নিত্য চলাচল। তিনি বলেন, এই দুর্ভোগ অবসানে অবশ্যই সেতু নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন হওয়ায় পৌরকর্তৃপক্ষের এখানে সংস্কার কাজ করার সুযোগ নেই। তবে পৌর মেয়র বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে এই বিকল্প সড়ক সংস্কারের বিষয়ে তিনি উদ্যোগ নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই ক্লিনিককে জরিমানা, কার্যক্রম বন্ধ

কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ক্লিনিককে জরিমানা করা হয়েছে এবং একই সাথেবিস্তারিত পড়ুন

  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার
  • সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক
  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ