শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইঁদুর নিধন অভিযান শুরু, দুই কৃষককে ক্রেষ্ট প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৩ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বছরে ইঁদুর
খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে এ অভিযানের শুভ উদ্বোধন করা হয়। পরে এক বর্নাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য
দেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসাবে
বক্তব্য রাখেন-পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার খান মো: আবরারুর রহমান, উপ.সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধিজন, প্রান্তিক চাষী ও কৃষকবৃন্দ।

সভায় বক্তারা, ইঁদুর নিধন পদ্ধতি, ইঁদুর দ্বারা বিভিন্ন কৃষিপণ্যের ক্ষয়- ক্ষতি, জাতীয় কৃষি অর্থনীতিতে ইঁদুরের ক্ষতির প্রভাব এবং ইঁদুর থেকে ফসল রক্ষায় কৃষকদের করণীয় বিষয় তুলে ধরা হয়। উপজেলায় মাস ব্যাপি ইঁদুর নিধন অভিযান কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।

অনুষ্ঠান শেষে উপজেলার রামকৃষ্ণপুর সিআইজি’র সভাপতি ইউনুস আলী প্রতিষ্ঠানিক পর্যায়ে
সর্বোচ্চ ইদুর এর লেজ জমাদানকারী হিসাবে এবং কলারোয়ার দরবাসা গ্রামের আতিয়ার রহমান ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ইদুর এর লেজ জামাদানকারী হিসাবে
প্রথম স্থান করায় তাদের দুজনকে ক্রেষ্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ