শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান লাল্টু

সোহাগ হোসেন: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক আয়োজন। আর এই আয়োজন উপভোগ করতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

রবিবার (২২ অক্টোবর) বিকাল থেকে লাঙ্গলঝাড়া, কেড়াগাছি, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নে‌ পূজা মন্ডপ পরিদর্শন ও বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন তিনি।

তিনি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময়ে তার সঙ্গে ছিলেন ৫নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ভুট্টু লাল গাইন, কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আতাউর রহমান, ফজলুর রহমান, পলাশ হোসেন, পৌরসভা প্রেস ক্লাবের সভাপতি সরদার ইমরান, সাংবাদিক সোহাগ মেহেদী, সোহাগ হোসেন, আলামিন গাজী, মন্দির কমিটির সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার, উৎসব সবার। এই সার্বজনীন উৎসবকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ বছর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৮টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার আয়োজন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন