শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি’র সহধর্মিনী নাসরিন খান লিপি

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কররেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র সহধর্মিনী প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি ।

মহা অষ্টমীর পূর্ণ তিথিতে রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজায় পৌরসভাধীন ঝিকরা হরিতলা, মুরারীকাটি উত্তর পালপাড়া, তুলশিডাঙ্গা ঘোষপাড়া ও তুলশিডাঙ্গা গোয়ালঘাটা পূজা মন্ডপ সহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনে প্রতিমা দর্শনার্থী ও ভক্তবৃন্দের সাথে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ বির্ণিমানে সকলকে সৌহার্দ্য পরিবেশে উৎসব পালনে আহবান জানান। তিনি পূজা মন্ডপে উপস্থিত সকলের প্রতি শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে দূর্গাপূজা উৎসবের সফলতা কামনা করেন। পূজা মন্ডপ পরিদর্শনে এমপি’র সহধর্মিনী ওয়ার্কার্স পার্টির নেত্রী প্রধান শিক্ষিকা কমরেড নাসরিন খান লিপির সাথে পৃথকভাবে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কৃষ্ণা রায় ও সহকারী কমিশনার ( ভূমি) রিফাতুল ইসলামের মাঝে শারদীয়ার শুভেচ্ছা ও কূশল বিনিময় হয়েছে বলে জানা যায়।

সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর নেত্রী সংসদ সদস্যের কন্যা অদিতি আদ্রিতা, কমরেড জাহাঙ্গীর হোসেন, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ রায়, হিন্দু,বৌদ্ধ,খৃীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ রায়, সনাতন ধর্মীয় নেতা সন্তোষ কুমার পাল, নিরাঞ্জন ঘোষ, মাস্টার উত্তম পাল, উত্তম ঘোষ সহ হিন্দু ধর্মালম্বী নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন