শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্রিকেট টুর্নামেন্টে কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের জয়

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্লেমন সাতক্ষীরা একাডেমী আয়োজিত ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে রবিবারের খেলায় মুখোমুখি হয় কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সমকাল স্পোর্টস একাডেমি, তালা।
সকালে টসে জিতে সমকাল স্পোর্টস একাডেমি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে ব্যাটিং করতে পাঠায়। ব্যাটিং করতে নেমে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব নির্ধারিত ৩০ ওভারের ২ বল বাকি থাকতে সবকয়টি উইকেট হারিয়ে ১৬০ রানের লক্ষ্য মাত্রা ছুঁড়ে দেয় সমকাল স্পোর্টস একাডেমিকে। দলের পক্ষে অপি ব্যক্তিগত ৪১, অনিক ২৬ ও জাহিদ হাসান ২২ রান করে। সমকাল স্পোর্টস একাডেমির বোলার রাফিত ৩ উইকেট, মোয়াজ, সজীব, আরাফাত ২ করে উইকেট লাভ করেন।
১৬০ রানের লক্ষ্য মাত্রায় খেলতে নেমে সমকাল স্পোর্টস একাডেমি ২৯ ওভার ৪ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাফিত ব্যক্তিগত সর্বোচ্চ ৪৮ রান সংগ্রহ করেন। তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের পক্ষে জাকির,বাবু,অসীম, অনিক ব্যক্তিগত ২ করে উইকেট লাভ করে।
ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ৪৩ রানে জয় লাভ করে।

ব্যাক্তিগত ২৬ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের অনিক।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা