শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: আশাশুনিতে কেন্দ্রে কেন্দ্রে ভোট সরঞ্জামাদি

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ভোট গ্রহন।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের দায়িত্ব বুঝে দেয়া হয়েছে ও তাদের হাতে ব্যালট বক্স সহ অন্যান্য মালামাল হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৬টি বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের হাতে এ মালামাল হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েল এর সার্বিক তত্তাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর সকল প্রিজাইডিং অফিসারদের নির্বাচনীয় নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
তিনি আরো বলেন কোন কেন্দ্রে সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আপনারা অবহিত করবেন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সার্বক্ষনিক ৩ জন নির্বাচনী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, ভেটেনারী সার্জন ডা.তরিকুল ইসলাম, পিআইও সোহাগ খান, তথ্য প্রযুক্তি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান সহ সকল সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত