বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

আবুল কাসেম: সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

শনিবার বেলা ১১টা থেকে জেলার সাতটি উপজেলার সহকারী রিটার্নিং অফিসাররা প্রিডাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার চারটি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রের ৩ হাজার ৭১৮টি বুথে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪ জন ভোটার ভোট দেবেন। প্রতি কেন্দ্রে ১ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ ১০০টি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আচরণ বিধি দেখা ও মোবাইল কোর্ট পরিচালনা করবেন। পাশাপাশি তারা বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিক-নির্দেশনা দেবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবির জানান, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম