শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জরুরী সাড়া প্রদানকারী দলের স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে আয়োজন করা হয়।

১৬ জানুয়ারি ২০২৪ তারিখ সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যামে উক্ত প্রশিক্ষণ শুরু হয়। ১৭ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৪:০০ টায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত প্রশিক্ষণের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য বিকাশ মন্ডল। সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ। আজ উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন।

জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ আগের চেয়ে বেড়েছে। ঝুঁকি বাড়ছে উপকূলের মানুষের। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। স্বেচ্ছাসেবকদের এ ধরনের প্রশিক্ষণ দিলে তারা মানুষকে সচেতন করতে পারবে। দুর্যোগের আগে, দুর্যোগকালীন সময়ে এবং দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের জান মালের ক্ষতি কমাতে সক্ষম হবে।

একই রকম সংবাদ সমূহ

গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতেবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • পানির অধিকার নিয়ে দেশের প্রথম উপকূলীয় পানি সংসদ
  • শ্যামনগরের গোপালপুরে রথযাত্রার উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী
  • শ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি : গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!
  • সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকপণ্যসহ যুবক ১
  • শ্যামনগরে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু