শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ঘেরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জের ভাড়াশিমলায় পানিতে ডুবে মো. ইব্রাহীম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া মোল্লাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ইব্রাহীম ওই গ্রামের ওমান প্রবাসী মোঃ শরিফুল ইসলামের ছেলে।

প্রতিবেশি মীর সাব্বির জানান, শিশুটির মা ইব্রাহীমকে খাওয়ানোর পরে নিজে সকালের নাস্তা করছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পিছনে মোঃ গোলামের ঘেরের দিকে গেলে ঘেরের পানিতে শিশু ইব্রাহীমকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুর পিতা শরিফুল ইসলাম বলেন, ইব্রাহীম আমার দ্বিতীয় সন্তান। দশ বছর বয়সের একটি মেয়ে রয়েছে আমার। আমি সাত দিন হলো ওমান থেকে দেশে এসেছি। আমি আমার আদরের সন্তানকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে।

শিশুটির অকাল মৃত্যুতে চৌবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন