সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ম্যানেজিং ডাইরেক্টর ডিয়েনেকে ভাণ্ড ডের উইলস

সাতক্ষীরায় উত্তরণের প্রকল্প পরিদর্শন ও সংসদ সদস্যদের সাথে মতবিনিময়

সেলিম হায়দার, তালা: উত্তরণ হোপ ফর দ্য পুওরেষ্ট এবং প্রাকটিক্যাল একশন কর্তৃক বাস্তবায়িত সাতক্ষীরা জেলায় ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ প্রোগ্রাম ও ওয়াটার জাস্টিস ফান্ড প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন দাতা সংস্থা সিমাভী’র ম্যানেজিং ডাইরেক্টর, ডিয়েনেকে ভান্ড ডের উইলস।

এ সময় তিনি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে মতবিনিময় করেন। গত ২১ ও ২২ ফেব্রুয়ারী উক্ত পরিদর্শন করেছেন সিমাভী’র কান্ট্রি কো-অর্ডিনেটর অলোক কুমার মজুমদার এবং এম ই এল উপদেষ্টা সাবিহা সিদ্দিকী উপস্থিত ছিলেন।

গত ২২ ফেব্রুয়ারী বিকালে ডিয়েনেকে, সিমাভি পার্টনার, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির সাথে মতবিনিময় সভা করেন। সভায় সাতক্ষীরা জেলা জলবায়ু-ঝুঁকিপূর্ণ একটি এলাকা বিবেচনা করে দরিদ্র মানুষ কিভাবে পানি ও স্যানিটেশন এ্যাকসেস করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ডিয়েনেকে জানান যে, তিনি কয়েকটি মহিলা দল পরিদর্শন করেছেন এবং মহিলাদের অংশগ্রহণ ও নের্তৃত্বে তিনি খুবই খুশি হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় নারীরা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন।

সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু জানান, সাতক্ষীরা এলাকার খাবার পানি ও স্যানিটেশনের সমস্যা সম্পর্কে সরকার অবগত রয়েছেন। এই সমস্যা সমাধানে সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও সরকার মহিলা এবং অন্যান্য দরিদ্র মানুষের পানি ও স্যানিটেশন পরিষেণার জন্য আরও অর্থ বরাদ্দ নিশ্চিত করবে।

এদিকে সিমাভীর ম্যানেজিং ডাইরেক্টর ডিয়েনেকে ভাণ্ড ডের উইলস উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, উত্তরণের প্রোগ্রাম প্রধান জাহিদ আমিন শ্বাশত,পাঁচটি সিবিও প্রতিনিধি এবং কলারোয়া পৌরসভার মেয়র মোঃ মনিরুজ্জামান বুলবুলের সাথেও মতামত বিনিময় করেছেন।

উক্ত পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন উত্তরণের ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ প্রোগ্রামের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন, প্রাকটিক্যাল একশনের প্রজেক্ট ম্যানেজার আমিনুল ইসলাম সোহান,হোপ ফর দ্য পুওরেষ্ট এর জেলা সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, উত্তরণের ওয়াটার জাস্টিস ফান্ড প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার এবং মনিটরিং ম্যানেজার হাসান আব্দুল্লাহ রাফাত প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর