মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার কয়েকটা অসুখ আছে, যেগুলো সাড়ার মতো নয় : আইনমন্ত্রী

ভারসাম্য ঠিক নেই বলে বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার ওপর দোষারোপ করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

আইনমন্ত্রীর কারণে খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে দাবি করছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন সেই হাসপাতালে তিনি সেটা পাচ্ছেন বলেই তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সাড়ার মতো নয়। সেগুলোকে চিকিৎসা করে কমিয়ে রাখতে হয়। সেটা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘গতকাল বিকেল বেলা তার পেসমেকার লাগানো হয়েছে। সেই পেসমেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন বলে আমি খবর পেয়েছি। আর একটা কথা, এখানে যারা চিকিৎসক তারা মনে করেছিলেন বাইরে থেকে চিকিৎসক এনে তার (খালেদা জিয়া) চিকিৎসা করতে হবে। সরকার কিন্তু সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। তখনো আমি সঙ্গে সঙ্গে অনুমতি দিয়েছি।’

আনিসুল হক বলেন, ‘যারা এ কথা বলছেন যে আমার জন্য চিকিৎসা পাচ্ছেন না। তারা নিজেকে হাস্যকর করছেন।’

বিএনপি আইনমন্ত্রীর আন্তরিকতা ও মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এ বিষয়ে তিনি বলেন, ‘ওনাদের এখন ভারসাম্য সঠিক আছে কি না, সেটা একটু দেখতে হবে। এই ভারসাম্যটা ঠিক নেই বলেই তারা এ সব কথা বলছেন। প্রেস কনফারেন্স করে তারা যদি তাদের রাগ-উষ্মা প্রকাশ করতে চান, বাংলাদেশে সব কিছুর স্বাধীনতা আছে, সেটা তারা করতে পারেন। কিন্তু আমি আশা করবো, তারা সত্য কথা বলবেন। আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।’

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল