বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা

কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপির জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাঁশভবন ছত্রে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া।

প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সহ-সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) রইছ উদ্দিন।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, কথিত মামলায় ৭০ বছরের হাস্যকর সাজাপ্রাপ্ত উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক এমএ হাকিম সবুজ, ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দিন পারভেজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান দিলুসহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার খুনি হাসিনা পতন হয়েছে। তারা কুকুর হতে পারে, আমরা কুকুরের মতো আচরণ করবো না। মানুষের ভালোবাসায় আমরা সুশাসন ও শান্তিপূর্ণ রাষ্ট্র জনপদ তৈরি করবো। এজন্য সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করে শান্ত থাকতে হবে। যাতে কোনোভাবেই ঘাপ্টি মেরে থাকা কেউ বিরূপ পরিবেশ সৃষ্টি করতে না পারে।

তারা আরো বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতিতে যেসব জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা কোন ভাবেই বরদাস্ত করা হবে না।

সভায় অবিলম্বে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক