বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় টানা দুই দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

কলারোয়া(সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় টানা দুই দিনের ভারী বৃষ্টিতেপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের ক্ষেত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও ভ্যানচালকদের দুর্ভোগে পোহাতে হচ্ছে বেশি। খেটে খাওয়া মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ব্যাপক ক্ষতি হয়েছে আগাম শীতকালীন সবজি চাষীদের।আবহাওয়া অফিসের তথ্যমতে, ১৩ই সেপ্টেম্বরে ভোর হতে ১৪ই সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৫মিলিমিটার। আগামি দুই দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার আছে।

কলারোয়া পৌর সদরের এক নম্বর ওয়ার্ডের ভ্যান চালক নাসির উদ্দিন জানান , আমার বাড়ি চারিপাশে সকল রাস্তা পানিতে তলিয়ে গেছে , ভ্যান নিয়ে বাহিরে হওয়ার মত তেমন কোনো রাস্তা নেই। যদিও কষ্ট করে ভ্যান বের করি তবে বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যাচ্ছে না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি আছে।
দিনমজুর আজিজ জানান, দুইদিন ধরে ঘরে বসে আছি। কাজকর্মে যেতে পারছি না। বৃষ্টি থামার চিহ্ন নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছি।

এদিকে, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পৌরসদরে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কারণ উপযুক্ত কোন ডেন ব্যবস্থা নেই ।ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব এলাকার মানুষের দুর্ভোগ আরো বাড়তে পারে।
এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও পৌরসভার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান চত্বর পানিতে তলিয়ে গেছে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়