মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে বিএনপি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজিত এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজ , কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু , উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ কারিম,পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুস সালাম দিলু,কলারোয়া বাজার কমিটির সভাপতি শওকত হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ইউনিয়নের বিএনপির ছাত্রদল, যুবদল,সেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা