শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

থানায় মামলা

কলারোয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা, আটক-৫

সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাট বাজারের ব্রাক মোড়ের মোসলেম কারিকরের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
শনিবার দুপুরে আটককৃত পাঁচজনকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কলারোয়া গ্রামের উত্তর দিগং গ্রামের মুজিবর রহমানের ছেলে সোহাগ হোসেন, হারুণ অর রশীদের ছেলে জহুরুল ইসলাম, বাবু কাগুচীর ছেলে রাসেল হোসেন, মুনসুর কারিকরের ছেলে মোসলেম কারিকর ও আলমগীর কাগুচির স্ত্রী নাসরিন খাতুন।

মামলার বাদি ও কলারোয়া থানার উপপরিদর্শক নিকুঞ্জ রায় এর দায়েরকৃত মামলা থেকে জানা গেছে, তিনি ও তার সহকর্মী উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ইউরেকা পেট্রোল পাম্পের পাশে অবস্থান করছিলেন। রাত ৯টার পরে মোসলেম কারিকরের দোকানের সামনে পৌঁছালে সোহাগ হোসেন নামের এক যুবক হাতে ২০/২৫ বোতল ফেনিসিডলসহ পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটক করে হাতকড়া পড়ানোর সময় আটককৃত আসামীসহ বাদশা, মনিরুল, বাবু কাগুচী, মুজিবর কাগুচী ও ছবিরণসহ ১০/১২ জন জহুরুল ও রাসেল সোহাগের হাতে থাকা ফেনসিডিলের ব্যাগ কেড়ে নিয়ে সোহাগকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এ সময় তারা পুলিশের উপর হামলা চালিয়ে উপপরিদর্শক মিজানুর রহমানের বাম হাতের কনুইতে হাড়ভাঙা জখম করে।
খবর পেয়ে কলারোয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পাঁচজন হামলাকারিকে আটক করে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলা চালিয়ে ফেনসিডিলসহ সোহাগকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ অভিযোগে উপপরিদর্শক নিকুঞ্জ রায় বাদি হয়ে শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটককৃত পাঁচজনসহ ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামী করা হয়েছে।
আটককৃত পাঁচজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা