বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে প্রশ্ন হাসনাতের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৮ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত।

ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, ‘এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে?’

তিনি আরও বলেন, ‘খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন পায়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাসায় গিয়ে পাসপোর্ট দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল জানুয়ারিতে, এখন মে মাসেও শুরু হয়নি। অথচ আপনারা বলেন, আওয়ামী লীগের বিচার হবে?’

এর আগে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় নয় মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

ফ্লাইটটিতে আবদুল হামিদের সঙ্গে তার ছেলে ও শ্যালকও ছিলেন বলে নিশ্চিত করেছে এসবি ইমিগ্রেশন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

সাবেক রাষ্ট্রপতির এভাবে হঠাৎ দেশত্যাগ, বিচারপ্রক্রিয়া স্থবিরতা এবং ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকারিতা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র