বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় আরএমটিপির প্রকল্পের মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় চাষীদের উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান করা হয়।

বুধবার (২১ মে) সকালে সাস টেকনোলজি পার্ক মাঠে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, ইফাদ ও ডানিডা অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীলা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম।

রেইজ প্রকল্প কেস ম্যানেজমেন্ট অফিসার মো. নাজমুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম, সহকারী পরিচালক মো.নুরুল ইসলাম, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কর্মকর্তা অমিত খামারী, মনিটরিং অফিসার ফেরদৌস রহমান, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, মো.সেলিম রেজা, মো. জাহাঙ্গীর হোসেন, শেখ রাফশান জামীসহ সফল খামারিরা ও স্থানীয় চাষিরা।

অনুষ্ঠানে তালা, আশাশুনি, কয়রা, পাইকগাছার নির্বাচিত সফল চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মৎস্য চাষীদের মাটি ও পানি পরীক্ষায় উদ্বুদ্ধকরণে স্থানীয় সেবা প্রদানকারীদের কারিগরি সেবা প্রদানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্য খামারিরাও নিরাপদ মাছ চাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন